ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

পেলের শেষ শ্রদ্ধায় সেলফি কেন- ব্যাখ্যা দিলেন ফিফা সভাপতি

কিংবদন্তি পেলে শায়িত হলেন চিরনিদ্রায়। সোমবার পেলের খোলা কফিনের সামনে সেলফি তুলেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনার জন্ম দিয়েছে। যদিও ইনফান্তিনো এই সমালোচনায় হতাশা প্রকাশ করেছেন, দিয়েছেন ব্যাখ্যাও।

একটি সেলফি তোলার কারণে যে তিনি এত তীব্রভাবে সমালোচনার মুখে পড়বেন তা হয়তো তিনি ভাবেননি। ইএসপিএন জানিয়েছে ইনস্টাগ্রামে বেশ শক্ত ভাষায় নিজের ব্যাখ্যাসহ প্রতিক্রিয়া জানিয়েছেন ইনফান্তিনো, ‘ব্রাজিল থেকে এইমাত্র ফিরলাম, যেখানে পেলেকে চমৎকারভাবে শ্রদ্ধা জানানোয় অংশ নিতে পেরেছি। সোমবার শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে সেলফি ও ছবি তোলার কারণে সমালোচনা হচ্ছে আমাকে নিয়ে, এটি জানার পর মর্মাহত হয়েছি। কিংবদন্তি পেলের খেলোয়াড়ি জীবনের সতীর্থ এবং তার পরিবারবর্গ তাদের সঙ্গে কয়েকটি ছবি তোলার অনুরোধ করেছিল, তাতে স্বাভাবিকভাবেই রাজি হয়েছি আমি।’

সোমবারই শেষকৃত্যে অনুষ্ঠানে ফুটবলের রাজাকে শ্রদ্ধা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যেখানে আরও ছিলেন দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দমিনগেজ, কনফেডারেশন অব ব্রাজিলিয়ান ফুটবলের (সিবিএফ) সভাপতি এদনালদো রদ্রিগেজসহ অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

পেলের শেষ শ্রদ্ধায় সেলফি কেন- ব্যাখ্যা দিলেন ফিফা সভাপতি

আপডেট সময় ০২:২৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩