ঢাকা ১২:২০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাউবোর নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ অভিযোগের মুখে পপুলার লাইফ ইন্স্যুরেন্স এডি ইমরানের বিরুদ্ধে বেপরোয়া হুমকির অভিযোগ রেলের প্রকৌশলী সামছ তুষারের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই

বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া নিয়ে যা বললেন মিরাজ

গত বছর ওয়ানডে ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব পান মেহেদী হাসান মিরাজ। এরপর দুটি সিরিজও জিতেছেন।  এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তার নেতৃত্বে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। তার আগে মিরপুরে আজ বৃৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ২০২৭ বিশ্বকাপে অধিনায়কত্ব করা নিয়ে কথা বলেছেন তিনি।

মিরাজ বলেন, ‘২০২৭ সালের বিশ্বকাপ অবশ্যই একটা প্রসেসের ব্যাপার এবং লম্বা সময়ের ব্যাপার। সেই পর্যন্ত যেতে গেলে প্রসেসটা মেইনটেইন করতে হবে এবং সিরিজগুলোতে ভালো খেলতে হবে। শেষ দুইটা সিরিজে আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি এবং প্রসেসটা ভালো ছিল এবং প্লেয়াররাও অনেক আত্মবিশ্বাসী। লং টাইমের জন্য একজন অধিনায়ক যদি থাকে একটা টিমকে খুব ভালোভাবে গড়তে পারে।’

‘অল্প সময়ের জন্য কাউকেই দায়িত্ব না দেওয়া হোক। সেক্ষেত্রে তার জন্য দল গড়া অনেক কঠিন হয়ে পড়ে। এটা একটা পজিটিভ দিক (লম্বা সময় অধিনায়কত্ব পাওয়া), আমি খুব ভালো ভাবে পরিকল্পনা করতে পারব প্রত্যেকটা সিরিজ। কোন কন্ডিশনে আমরা খেলব এবং প্লেয়াররাও একটা মানসিকভাবে স্বাধীন থাকবে যে আসলে আমরা কার অধীনে খেলব।’

পরে কিউই দলকে নিয়ে মিরাজ বলেন, ‘নিউজিল্যান্ড দলকে ছোট করে দেখার কোনো কিছুই নেই। পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেকটা ম্যাচে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে। চেষ্টা করব আমাদের পক্ষে রেজাল্ট আনতে। আমরা যদি সিরিজ জিততে পারি এটা আমাদের জন্য অনেক বড় অর্জন হবে। যেহেতু আমাদের র‍্যাংকিংয়ের একটা বিষয় আছে আর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সিরিজটা।’

বিশ্বকাপে আত্নবিশ্বাস নিয়েই যেতে চান মিরাজ, ‘বিগত দিনে এর আগে অনেকবার এরকম হয়েছে। ২৩ বিশ্বকাপের আগে কিন্তু আমরা অনেক ম্যাচ জিতেছিলাম, আত্মবিশ্বাসী ছিলাম, কিন্তু বিশ্বকাপে যেয়ে আমরা ভালো করতে পারিনি। তাই আমার কাছে মনে হয় আত্মবিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাউবোর নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ

বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া নিয়ে যা বললেন মিরাজ

আপডেট সময় ০৫:০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬