সংবাদ শিরোনাম ::
ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ ফ্যাসিস্ট হাসিনার দোসর বিএডিসি’র প্রকল্প পরিচালক মুজিবরের দুনীতিতে তছনছ প্রকল্পের কর্যক্রম ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কালুখালীর শিকজান বাজারে জুয়া ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত গজারিয়া সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারী জাকিরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ নওগাঁয় মানব পাচার প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

আবারো আইপিএলে ফিরছেন সৌরভ গাঙ্গুলি

চলতি বছরের ২০২৩ মৌসুমের জন্য আইপিএলে আবারো দেখা যাবে সৌরভ গাঙ্গুলিকে। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের হয়ে ফিরছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক এ প্রধান কর্তা। দলটির ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দেখা যাবে তাকে। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

দিল্লি ক্যাপিটালস দলে ঋষভ পান্থ অধিনায়ক এবং কোচ হিসেবে রয়েছেন রিকি পন্টিং। আর সে দলেই যুক্ত হতে চলেছেন সৌরভ। গেল বছরের অক্টোবর মাসে বোর্ড প্রধানের দায়িত্ব ছাড়েন প্রিন্স অব কলকাতা। আইপিএলে দিল্লি দলের সঙ্গে যুক্ত হলে দুবাই এবং দক্ষিণ আফ্রিকায় ক্যাপিটালসের যে দল দুটি রয়েছে সেগুলোর সঙ্গেও কাজ করবেন সৌরভ।

এর আগে ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালস দলের মেন্টরের দায়িত্বে ছিলেন সৌরভ। পরবর্তীতে বিসিসিআইয়ের প্রধান হওয়ায় দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব ছাড়তে হয়েছিল সৌরভকে। বর্তমানে বোর্ডের সব রকম দায়িত্ব ছেড়ে দিয়েছেন সৌরভ। তাই দিল্লি দলে দেখা যেতে পারে সাবেক এ অধিনায়ককে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ

আবারো আইপিএলে ফিরছেন সৌরভ গাঙ্গুলি

আপডেট সময় ০২:১৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩