ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের বরিশাল-পিরোজপুরে ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি লুট, নেতৃত্বে পাঁচ প্রভাবশালী ‘দানব’ টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান মোস্তাফিজের জোড়া শিকারে দুবাই ক্যাপিটালসের জয় স্পিকার হাফিজ উদ্দিনের সম্মানে শাহবাজ শরিফের নৈশভোজ অগ্নিনিরাপত্তা ছাড়াই আবাসিক ভবনে হাসপাতালের কার্যক্রম, ঝুঁকিতে রোগীরা মিসরে জ্বালানিবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০ বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হচ্ছে: রাষ্ট্রদূত

ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পিআইও নুরুন্নবী বদলি: এলাকায় স্বস্তি, তদন্তের দাবি

দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি, অসদাচরণ, হুমকি এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলার মাধ্যমে আলোচিত-সমালোচিত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নুরুন্নবী সরকারকে অবশেষে বদলি করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বদলি করা হয়।

উপসচিব তাসনুভা নাশতারান স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়েছে, তাকে রাণীশংকৈল থেকে সরিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। আগামী ২০ এপ্রিলের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় তিনি ওই দিনই তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

রাণীশংকৈলে যোগদানের পর থেকেই পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছিল। স্থানীয়দের দাবি, তার কারণে পুরো উপজেলা প্রশাসন বারবার বিব্রত হয়েছে।
সুত্রে জানাগেছে, তার বিরুদ্ধে ওঠা প্রধান অভিযোগগুলো হলো:
অনিয়মের সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিকসহ ৬ জনের বিরুদ্ধে বিতর্কিত ‘চাঁদাবাজি’ মামলা করেন তিনি, যা সারাদেশে সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি করে।
গত ২১ ফেব্রুয়ারি বাচোর ইউনিয়নের সদস্য আক্কাশ আলীকে প্রকাশ্য দিবালোকে ‘সাড়ে তিন হাত মাটির নিচে পুতে ফেলার’ হুমকি দেন তিনি।
সরকারি অফিসে বসে ধূমপান এবং রাত পর্যন্ত নিয়মবহির্ভূতভাবে অফিস খোলা রাখা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ ছিল।
উপজেলা ডাকবাংলোর ১৪ হাজার ৫০০ টাকা ভাড়া বকেয়া রাখা এবং টাকা চাওয়ায় কেয়ারটেকার বেলাল হোসেনকে চাকরিচ্যুত করার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
সম্প্রতি গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে হাতাহাতি ও তাদের একটি রুমে তালাবদ্ধ করে রাখার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই ঘটনার জেরে পরবর্তীতে ছাত্রদলের সাথে সংঘাত ও মামলা-পাল্টা মামলার ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাণীশংকৈল।
অনুসন্ধানে জানা গেছে, শুধু রাণীশংকৈল নয়, এর আগে গাইবান্ধার সুন্দরগঞ্জেও তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ ছিল। সেখানে অস্ত্রের ভয় দেখিয়ে কোটি কোটি টাকার বিলে স্বাক্ষর নেওয়ার মতো গুরুতর অভিযোগ গণমাধ্যমে উঠে এসেছিল।
বদলির আদেশের পর স্থানীয় বাসিন্দা নাজমুল ও আনোয়ার আলী বলেন, তার বদলিতে আমরা স্বস্তিবোধ করছি। তবে কেবল বদলিই সমাধান নয়; তার সময়কালে হওয়া দুর্নীতি ও সাধারণ মানুষকে হয়রানির সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রফিকুল হক জানান, রাণীশংকৈলের পিআইও নুরুন্নবী সরকারের বদলির বিষয়টি তিনি শুনেছেন এবং এ সংক্রান্ত দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পিআইও নুরুন্নবী বদলি: এলাকায় স্বস্তি, তদন্তের দাবি

আপডেট সময় ০৪:৩৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬