সংবাদ শিরোনাম ::
বোরহানউদ্দিনে পিকআপ উল্টে চালক নিহত পাসপোর্ট অফিসে এক গ্রাম থেকে ১১২ জন নিয়োগের অভিযোগ দুর্নীতির অভিযোগে ডিএসসিসির প্রধান প্রকৌশলী বোরহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ জুলাইকে ব্যঙ্গ করে ফেসবুক পোস্ট, বিইউবিটি কর্মকর্তা বরখাস্ত আমির খানের তৃতীয় স্ত্রী গৌরী স্প্র্যাটের সম্পদের পরিমাণ কত? উদ্যোক্তা ও সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ইসিতে এনআইডির জরুরি সেবা বন্ধ প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ রাজশাহীতে অফিসেই সংসার পেতেছেন যুব উন্নয়ন কর্মকর্তা শরীফুল ইসলাম মুগদায় ‘কিটুবাজার ডটকম’এর আড়ালে ভেজাল ওষুধের কারখানার সন্ধান

দুই কোটি টাকার রূপার তৈজস ও মদ জব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সোয়া দুই কোটি টাকার তৈজসপত্র, ওষুধ ও মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ৫৪ কেজি রূপার ব্যবহৃত তৈজসপত্র, ২৫ হাজার ৯৩৫ পিস বিভিন্ন প্রকার ওষুধ ও ১৬ লিটার লিকার। যার বাজারমূল্য ২ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৩৫৪ টাকা।

সোমবার (১৩ এপ্রিল) আগত যাত্রীদের ব্যাগেজ তল্লাশি ওইসব পণ্য জব্দ করা হয়।

এক সংবাদ বিবৃতিতে কাস্টমস গোয়েন্দা জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোম থেকে আগত ফ্লাইট বিজি-৩৫৬ এর যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে সুকৌশলে লুক্কায়িত অবস্থায় সর্বমোট ৫৪ কেজি রূপার ব্যবহৃত তৈজসপত্র ও ভাঙা অংশ আটক করা হয়। উদ্ধারকৃত রূপার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬২ লাখ ৩ হাজার ৭০০ টাকা।

অপরদিকে তুরস্ক থেকে আগত টিকে-৭১২ ফ্লাইটের যাত্রীর ব্যাগেজ স্ক্যান করে প্রাথমিকভাবে আমদানি নিয়ন্ত্রিত ওষুধের উপস্থিতি শনাক্ত করা হয়। পরবর্তীতে ব্যাগেজ ইনেভেন্ট্রি করে ২৫ হাজার ৯৩৫ পিস বিভিন্ন প্রকার বিদেশি ওষুধ জব্দ করা হয়। যার বাজারমূল্য ৬৩ লাখ ৫৫ হাজার ৬৫৪ টাকা।

আর কাতার থেকে আগত কিউআর-৬৩৮ এর তিন জন যাত্রীর কাছ থেকে ১৬ লিটার বিদেশি লিকার আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২০ হাজার টাকা। এছাড়াও গুয়াংজু থেকে আগত ফ্লাইট বিজি-৩৬৭ এর দুইজন যাত্রীর কাছ থেকে ১২টি নতুন মোবাইল ও মোবাইলের যন্ত্রাংশ আটক করা হয়েছে। আটককৃত পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টম হাউস এ পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য জমা প্রদান করা হয়েছে।

অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান সরকারের রাজস্ব ফাঁকি রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষা অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোরহানউদ্দিনে পিকআপ উল্টে চালক নিহত

দুই কোটি টাকার রূপার তৈজস ও মদ জব্দ

আপডেট সময় ০৫:০৮:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬