ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ১’শ লিটার মদ,১’টি চার্জার ভ্যান, ৭০পিচ ট্যাপেন্টাডল সহ এক আসামী গ্রেফতার

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে  মধ্যরাতে পত্নীতলা ও ধামইরহাট থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে ১’শত লিটার চোলায় মদ,একটি চার্জার ভ্যান এবং  ৭০পিচ ট্যাপেন্টাডল সহ ১জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ১৩ই এপ্রিল সোমবার গভীর রাতে ধামইরহাট থানার ধামইরহাট পৌরসভার টিএনটি মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়ে ৭০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদারপূর্বক জেলার ধামইরহাট উপজেলার দক্ষিণ চকযদু গ্রামের, মৃত আব্দুল লতিফের ছেলে, আসামি মোঃ বাবু(৩৮) কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য  ১২ এপ্রিল রবিবার  রাত্রীকালীন পত্নীতলা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে পত্নীতলা থানার নজিপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মাহমুদপুর গ্রামস্থ  আম বাগানের ভিতর কাঁচা রাস্তার উপর পত্নীতলা থানা পুলিশের একটি টিম  রাত্রি ১১ ঘটিকায় পৌঁছালে অজ্ঞাতনামা আসামিরা রাতের অন্ধকারে একটি ব্যাটারি চালিত তিন চাকা বিশিষ্ট অটো চার্জার ভ্যান রাখিয়া পালিয়ে যায়।
উপস্থিত সাক্ষীদের সামনে চার্জার ভ্যানটি তল্লাশিকালে চার্জার ভ্যানটিতে রাখা ৫ টি সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১০ টি পলিথিন ব্যাগে ১’শত লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলায় মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। তিনি মাদক প্রতিরোধে সর্বসাধারণের সহযোগিতা  করার জন্য আহ্বান জানান।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ১’শ লিটার মদ,১’টি চার্জার ভ্যান, ৭০পিচ ট্যাপেন্টাডল সহ এক আসামী গ্রেফতার

আপডেট সময় ০১:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬