ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের মানবতার স্বীকৃতি: মুন্নু শেখের পাশে দাঁড়াল কালুখালী উপজেলা প্রশাসন চতুর্থ বিয়ের মাত্র ৪ মাসেই মা হলেন অভিনেত্রী সুস্মিতা!

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত সহ ১১ দলীয় জোটের  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।
শনিবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় পৌরপার্কে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিমোড়ে গিয়ে শেষ হয়।
এইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩(সদর) আসনের সংসদ সদস্য মো: নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো:নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক এমপি মো: লতিফুর রহমান, জেলা আমীর মাও: আবুজার গিফারী, জেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মোখলেসুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, শিবিরের শহর সভাপতি মো: ইউসুফ আল গালিব প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সংবিধানে প্রয়োজনীয় সংস্কার এনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। তারা অবিলম্বে গণতন্ত্রের স্বাভাবিক ধারা ফিরিয়ে আনা এবং জনগণের অধিকার নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় সংবিধান সংস্কার অত্যন্ত জরুরি। এ সময় তারা সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন এবং জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
মিছিল ও সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত সহ ১১ দলীয় জোটের  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় ০৯:৪১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬