ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানের জ্বালানি তেল চুরির অভিযোগ তদন্তে পদ্মা অয়েলের তিন সদস্যের কমিটি সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন নাসিরাবাদ কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ত্রিশালে ১০০ শ্রমজীবী মানুষের মাঝে রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার কম্বল বিতরণ মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান অভিনেতা সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল কুমিল্লার মনোহরগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল স্ত্রী-সন্তান রেখে কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী ওয়াজেদ আলী সাইবার আইনে গুজব-মানহানির ধারা সুনির্দিষ্ট করার সুপারিশ উন্নয়ন সহযোগীদের

ইভিএমে ভোট নিয়ে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই : ইসি রাশেদা

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, গাইবান্ধা-৫ আসনের ভোটে কেন্দ্রে কোনো ডাকাত নেই। আমরা গতবারের মতো এ পর্যন্ত মাঠে ডাকাত দেখিনি। 

বুধবার (৪ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় ভোট মনিটরিংয়ের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, ১২ অক্টোবর অনিয়মের কারণে ভোট বন্ধ করা হয়েছিল। আজ সেখানে আবার ভোট হচ্ছে। সেই ভোট আমরা সিসি ক্যামেরায় পর্যবেক্ষণে দেখতে পাচ্ছি ইভিএমে ভোট নিয়ে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। ভোট আমাদের দেখা মতে ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে। এ পর্যন্ত গতবার যে সিচুয়েশন দেখতে পেয়েছিলাম সে সিচুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি না।

বেগম রাশেদা সুলতানা বলেন, ভোটাররা সুন্দরভাবে পরিচিতি শনাক্ত হওয়ার পর গোপন বুথে যাচ্ছেন, ব্যালট ইউনিটে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। ওখানে অন্য লোকের ভোট দেওয়ার বিষয়টি এখনও আমাদের চোখে পড়েনি। তিনি বলেন, ভোটার উপস্থিতি ১০ শতাংশের মতো। প্রচণ্ড শীত, চরাঞ্চলে খুবই দুর্গম জায়গা রয়েছে। এজন্য এখন একটু কম। আশা করি ভোটার উপস্থিতি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানের জ্বালানি তেল চুরির অভিযোগ তদন্তে পদ্মা অয়েলের তিন সদস্যের কমিটি

ইভিএমে ভোট নিয়ে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই : ইসি রাশেদা

আপডেট সময় ১২:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩