ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় আদর্শ সদর উপজেলা ছাএদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইন ও নগদ টাকাসহ ৩ জন আটক বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ, টানা ৫ দিন ঝরতে পারে বজ্রবৃষ্টি ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন সরকার স্পর্শকাতর সময় পার করছে : তথ্যমন্ত্রী

সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ফারাক কমায় প্রকট হচ্ছে শীত

রাজধানী ঢাকাসহ খুলনা ও রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রার সাথে সর্বনিম্ন তাপমাত্রার দূরত্ব কমে গেছে। যার ফলে এই তিন বিভাগে শীত আরও বেশি প্রকট হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর এ তথ্য জানান। তিনি বলেন, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকালে তুলনায় আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। গতকাল রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আর আজ ঢাকায় ১৪.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ আরও বলেন, সর্বনিম্ন তাপমাত্রাও কমেছে আবার সর্বোচ্চ তাপমাত্রাও কমছে। যার ফলে শীত প্রকট আকার ধারণ করছে। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। এখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রার সাথে সর্বনিম্ন তাপমাত্রার ফারাক মাত্র ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ প্রতিদিনই সর্বোচ্চর সাথে সর্বনিম্নর দূরত্ব কমছে। সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রার দূরত্ব যত কমবে শীতও ততই প্রকট হবে। আপাতত ঢাকা, খুলনা ও রাজশাহীতে প্রতিদিনই সর্বোচ্চ তাপমাত্রার সাথে সর্বনিম্ন তাপমাত্রা দূরত্ব কমছে।

কবে নাগাদ শীতের প্রকট ভাব অব্যাহত থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত শীতের বর্তমান অবস্থা অব্যাহত থাকবে। তবে আগামী দুই থেকে তিনদিন পর ঠাণ্ডার তীব্রতা কিছুটা কমতে পারে। অন্যদিকে, কুয়াশা পড়ার ধারাটা অব্যাহত থাকবে। আজকে বা কালকের মধ্যে কুয়াশার পরিবর্তন হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। এছাড়া, দেশের কোথাও কোনো শৈত্যপ্রবাহ নেই বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় আদর্শ সদর উপজেলা ছাএদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ফারাক কমায় প্রকট হচ্ছে শীত

আপডেট সময় ১২:৪২:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩