ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রকাশ্যে মারধর শিশুটি তার বাবা-মায়ের কাছে ফিরতে চায় দেশে কোচিং সেন্টার শতভাগ বন্ধ করা হবে: শিক্ষামন্ত্রী ড. মিলন মোল্লারহাট সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ পরেশ সমাদ্দারকে ঘিরে নানা অভিযোগ একদিনেই ৬টি যুদ্ধবিমান-ড্রোন-ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি আইআরজিসির শিশুর দুই চোখে সুপার গ্লু ঢেলে দিয়েছেন দুলাভাই জ্বালানি সংকটে দেশের অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে : অর্থমন্ত্রী ঘাস কাটতে গিয়ে ভারতে বন্দী, ১১ মাস পরে ফিরলো লাশ হয়ে ফুটপাত দখল করে অবৈধ দোকান বসানো বন্ধে সরকারের কঠোর হুঁশিয়ারি মেঘনায় লঞ্চের ধাক্কায় ডুবে গেল বালুবাহী বাল্কহেড

ঘাস কাটতে গিয়ে ভারতে বন্দী, ১১ মাস পরে ফিরলো লাশ হয়ে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাসিন্দা আজিজুর রহমানের মরদেহ দীর্ঘ ১১ মাস পর দেশে ফিরেছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
নিহত আজিজুর রহমান উপজেলার শাহানাবাদ গ্রামের বাসিন্দা এবং মো. মোতুজ্জারের ছেলে। স্থানীয় সূত্র জানায়, ২০২৫ সালের ১৩ মে জীবিকার তাগিদে সীমান্ত এলাকায় ঘাস কাটতে গিয়ে অসাবধানতাবশত তিনি শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে শিলিগুড়ির একটি কারাগারে পাঠায়।
পরিবারের অভিযোগ, আটক অবস্থায় তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। দীর্ঘদিন কারাভোগের পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ২২ মার্চ তাকে ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন বিকেলে তার মৃত্যু হয়।
দীর্ঘসূত্রতা ও জটিল আইনি প্রক্রিয়া শেষে প্রায় ১১ মাস পর মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। নিহতের পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় সরকারি সহায়তায় মরদেহটি দেশে আনা হয়। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে সরকারি ব্যয়ে মরদেহ প্রত্যাবাসন সম্পন্ন হয়।
সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি নিহতের মেয়ে জামাই মো. দুলাল হোসেন ও ভাতিজা মো. সোহেল রানার কাছে বুঝিয়ে দেওয়া হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, দুই দেশের বিধি অনুযায়ী প্রয়োজনীয় সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রকাশ্যে মারধর

ঘাস কাটতে গিয়ে ভারতে বন্দী, ১১ মাস পরে ফিরলো লাশ হয়ে

আপডেট সময় ০৬:৩০:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬