সংবাদ শিরোনাম ::
টানা ৫ দিন দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা ঢাকাসহ সারা দেশে গ্যাস নিয়ে বড় দুঃসংবাদ আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী বরগুনায় গ্রিড সাবস্টেশনে আগুন, প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মেসি ইন্টারপোলের বৈশ্বিক অভিযানে ৫৯ দেশে গ্রেফতার এক হাজারের বেশি ইস্টার্ন হাউজিংয়ে ধর্মীয় সাইনবোর্ডের আড়ালে জমি দখলবাজির অভিযোগ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের জোরালো ভূমিকা বাড়ানোর আহ্বান ট্রাম্পের ফোনের কথা স্বীকার, লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

বাবার চিকিৎসা করাতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল ছেলের

চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাকিব হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা আবুল হাসেম (৬০)।

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মিয়াজী বাড়ির আবুল হাসেমের ছেলে। দুর্ঘটনার সময় একই সিএনজিতে যাত্রী হিসেবে ছিলেন তার বাবা আবুল হাসেম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি খেজুর গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা রাকিব ও তার বাবা গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চাঁদপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিব হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত আবুল হাসেম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের কলেজপড়ুয়া বন্ধু মো. রাসেল হোসেন জানান, বাবার চোখের চিকিৎসার জন্য রাকিব তাকে নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু পথে এমন দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত )এমদাদুল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা ৫ দিন দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা

বাবার চিকিৎসা করাতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল ছেলের

আপডেট সময় ০৫:৩৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬