সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি রাজবাড়ীর কালুখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস তরুণদের প্রলোভনে ফাঁদ, ‘অতিথি ডটকম’-এর বিরুদ্ধে শত কোটি টাকার প্রতারণার অভিযোগ দেড়শ বছরের পুরোনো আইন বাতিল করে সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস ফরিদপুরে ফ্যাসিস্ট শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর  দুর্নীতির তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন জুড়ী ও বড়লেখায় প্রতিটি ইউনিয়নে হচ্ছে খেলার মাঠ!  ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান

সরকারের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব

নতুন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, চাকরিজীবনে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, যে জ্ঞান অর্জন করেছি, যে দক্ষতা অর্জন করেছি; আমি বিশ্বাস করি এবং আস্থা রাখি সেগুলোকে নতুন পদে প্রয়োগ করে আমার কাছে সরকারের যে প্রত্যাশা তা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করব।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আমি আমার সুদীর্ঘ চাকরি জীবনের শেষ প্রান্তে পৌঁছেছি উল্লেখ করে তিনি বলেন, আজকে সকালেই আমি একটি আদেশ পেয়েছি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। যেটা জারি হয়েছে সে আদেশের মাধ্যমে সরকার আমাকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। আমি এজন্য সরকারের প্রতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ওপর আস্থা রাখার জন্য।

সামনে নির্বাচন, কী চ্যালেঞ্জ মনে করছেন- জানতে চাইলে নতুন মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমি কালকে বসে হয়তো এগুলো নিয়ে চিন্তা করবো। এখন পর্যন্ত আমি এই মন্ত্রণালয়ের সচিব, আজকে পর্যন্ত। কালকে যখন বসবো তখন হয়তো সেটা বলতে পারবো।

এর আগে সকালে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

মাহবুব হোসেন গত বছরের ২ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সিনিয়র সচিব হিসাবে যোগদান করেন। তার আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি!

সরকারের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব

আপডেট সময় ০৩:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩