ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

অভিযোগের মুখে গোয়াইনঘাটের ভূমি কর্মকর্তা, অপসারণ দাবিতে মানববন্ধন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁর অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সকাল ১০টায় রুস্তমপুর ইউনিয়নের লামারবাজারে তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মাঠে ‘সচেতন গোয়াইনঘাটবাসী’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন রুস্তমপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মখলিছুর রহমান, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এম এ মান্নান, স্থানীয় মুরব্বি মুহিবুর রহমান মহিব, জহির উদ্দিন, ময়না মিয়া, ফয়জুর রহমান, নূর উদ্দিন ও স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিসকে ব্যক্তিগত প্রতিষ্ঠানে রূপান্তর করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা তাঁর মূল কর্মকাণ্ডে পরিণত হয়েছে। লাখ টাকা নেওয়া হলেও রশিদ দেওয়া হয় মাত্র ১,৫০০ থেকে ২,০০০ টাকার। অফিস সহায়কদের পাশ কাটিয়ে দালাল ও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে কাজ করানো হয় বলেও অভিযোগ করেন তারা।
তারা আরও বলেন, এ বিষয়ে পূর্বেও সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত কর্মকর্তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
ভুক্তভোগীরা জানান, ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেন সপ্তাহে দুই-তিন দিন অফিসে আসেন এবং নিয়মিত দায়িত্ব পালন করেন না। ফলে সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হয়ে ভোগান্তিতে পড়ছেন।
এছাড়া গত ২৫ মার্চ অফিসকক্ষে এক অফিস সহায়ককে দরজা বন্ধ করে মারধরের অভিযোগও ওঠে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
মানববন্ধনে বক্তারা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে অভিযুক্ত তহশীলদার (উপসহকারী ভূমি কর্মকর্তা) মোহাম্মদ দেলোয়ার হোসেনকে বরখাস্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে রুস্তমপুর ও তোয়াকুল ইউনিয়নের শতাধিক ভুক্তভোগী এলাকাবাসী অংশগ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

অভিযোগের মুখে গোয়াইনঘাটের ভূমি কর্মকর্তা, অপসারণ দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৮:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬