ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় ১ হাজার ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দু’জনকে আটক ও ১টি মোটরসাইকেল জব্দ  নওগাঁয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন আইনজীবী বহিষ্কার  ‘নূরানি’ চেহারার আড়ালে ভয়ংকর আফজাল মাহমুদুর রহমান পিয়াল:জেফরি এপস্টেইনের বাংলাদেশ সংস্করণ! জেলা ভূমি রেজিস্ট্রার মোঃ রমজান খানের সততার মুখোশে দুর্নীতির পাহাড় ! কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমান বিদেশি মদসহ গ্রেফতার ১ একই দিনে কুমিল্লার সড়কে ৬ জনের মৃত্যু বৃক্ষরোপণকে সামাজিক নয়, ব্যক্তি আন্দোলনে রূপ দিতে চাই : সড়ক মন্ত্রী ভূলোয়া ব্রিজের পাশে রাতের আঁধারে মাটি চুরি, ঝুঁকিতে সেতু — আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

ভূলোয়া ব্রিজের পাশে রাতের আঁধারে মাটি চুরি, ঝুঁকিতে সেতু — আতঙ্কে এলাকাবাসী

মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের ভূলোয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে ব্রিজটির আশপাশের মাটি সরে গিয়ে সেতুটি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলতৈল এলাকার বাসিন্দা বজলুর রহমান খান বাদলের ছেলে মো. নাসির উদ্দিন খান পলাশ দীর্ঘদিন ধরে রাতের বেলায় ব্রিজের পাশ থেকে মাটি কেটে বিক্রি করে আসছেন। এতে করে ব্রিজের একপাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে এবং মাটি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও জানা যায়, বজলুর রহমান খান বাদল পূর্বে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে মামলায় জেল খেটেছেন। বর্তমানে তিনি রাজনৈতিক পরিচয় বদলে স্থানীয়ভাবে ওয়ার্ড পর্যায়ের বিএনপির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন বলে এলাকাবাসীর দাবি। এদের প্রভাবের কারণে এলাকার সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পান না বলেও অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, এভাবে মাটি অপসারণ চলতে থাকলে যেকোনো সময় ব্রিজটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানির চাপ বাড়লে ঝুঁকি আরও বেড়ে যাবে বলে তারা আশঙ্কা করছেন।

এ বিষয়ে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, “রাতের অন্ধকারে মাটি কেটে নেওয়া বন্ধ না করলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।”

এলাকাবাসী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে অবৈধ মাটি কাটা বন্ধ করে ব্রিজ ও আশপাশের এলাকা রক্ষা করা যায়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক আজিজ, বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ১ হাজার ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দু’জনকে আটক ও ১টি মোটরসাইকেল জব্দ 

ভূলোয়া ব্রিজের পাশে রাতের আঁধারে মাটি চুরি, ঝুঁকিতে সেতু — আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময় ০৪:০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬