ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম অস্ট্রেলিয়া সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর অবৈধ মালামালসহ আ.লীগের দুই কর্মী আটক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী হাতীবান্ধায় ছেফাতিয়া কামিল মাদ্রাসার নিয়মিত গভর্নিং বডি গঠনে অনিয়মের অভিযোগ কুমিল্লায় আন্তঃজেলা নারী চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ১৩ মোবাইল উদ্ধার দুদকের মামলায় চার্জশিটভুক্ত আসামি, তবু স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রধান নাছির বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান কাজ হলো গবেষণার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: পবিপ্রবি উপাচার্য

শুটিংয়েও ক্যাচ ফেললেন বাবর!

সাম্প্রতিক সময়ে ক্রিকেট মাঠে সময়টা ভালো যাচ্ছে না বাবর আজমের। তাতে অনেকেই তাকে নিয়ে সমালোচনা করছেন। এবার ক্রিকেটের বাইরেও বাবরকে নিয়ে রসিকতা করছেন অনেকে। একটি বিজ্ঞাপনের শুটিংকে কেন্দ্র করে এমনটি ঘটেছে।

বিজ্ঞাপনের শুটিংয়ের সময় দেখা যায়, সহজ ক্যাচ ফেলে দিয়েছেন বাবর। ডান দিকে ঝাঁপিয়ে একটি ক্যাচ ধরার দৃশ্য ছিল। যে ভাবে স্লিপ ফিল্ডারেরা ক্যাচ ধরেন, ঠিক সেভাবে। বাবরের নিরাপত্তার জন্য রাখা ছিল নরম বিছানাও।

ঝাঁপিয়ে বানানো বিছানার উপর পড়ার কথা ছিল তার। পিএসএলের আগে যাতে বাবরের চোট না লাগে, তা নিশ্চিত করতেই এই বিছানার ব্যবস্থা করা হয়েছিল। শুটিংয়ে সহজ একটি ক্যাচ ধরতে দেওয়া হয় বাবরকে। সব কিছু ঠিকঠাক করলেও ক্যাচটিই ধরতে পারেননি তিনি।

শুটিংয়ের সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর পরই নানা রসিকতা শুরু হয়েছে তাকে নিয়ে। ক্রিকেটপ্রেমীদের একাংশ বলেছেন, বিজ্ঞাপনের টাকা দেওয়া উচিত নয়।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবরের পারফরম্যান্স ঘিরে ক্ষোভ তৈরি হয়েছিল। তাকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার দাবিও উঠেছিল। পরে জানা যায়, ইনজুরি লুকিয়ে বিশ্বকাপ খেলেছিলেন বাবর। সমস্যা বেড়ে যাওয়ায় বিশ্বকাপের পর পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

শুটিংয়েও ক্যাচ ফেললেন বাবর!

আপডেট সময় ০৯:৩৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬