ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাবার রেখে যাওয়া হাতিয়ার রামগঞ্জে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৭ জন গ্রেফতার ‘বিদ্বেষ ছড়াচ্ছে ধুরন্ধর টু, যেন ৩ ঘণ্টার আবর্জনা’ গংগাচড়ায় জ্বালানি তেলের তীব্র সংকট: কৃত্রিম নাকি সরবরাহ ঘাটতি? ফুলবাড়ীতে কৃষি কর্মকর্তাদের কোয়ার্টারগুলো এখন মাদকসেবীদের আখড়া চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর অভিযানে ২৫ বোতল নিষিদ্ধ এসকাফসহ মাদক কারবারি আটক! দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের সংকট দিন দিন আরো প্রকট আকার ধারণ করছে। নওগাঁর আত্রাই নদের ওপর নির্মাণাধীন কালনা-বিষ্ণুপুর সেতুটি’র নির্মাণকাজ ৮ বছরেও  হয়নি শেষ বাংলার মানচিত্রে নতুন স্বাধীনতার দৃশ্যপটে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন  গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাসায় মিলল কোরীয় অভিনেতার মরদেহ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৫১২ বার পড়া হয়েছে

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সাং-বোর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে পিয়ংতায়েক এলাকায় তার নিজ বাসভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। পরিবারের এক সদস্য প্রথম তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মৃত্যুর পেছনে কোনো অস্বাভাবিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। আগামী ২৯ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে পিয়ংতায়েক সেন্ট্রাল ফিউনারেল হোমে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছে অভিনেতার পরিবার। লি সাং-বোর আকস্মিক এই মৃত্যুতে তার এজেন্সি ‘কোরিয়া ম্যানেজমেন্ট গ্রুপ’ (কেএমজি) শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা জানায়, আমাদের অভিনেতা লি সাং-বোর প্রয়াণের খবর জানাতে আমরা অত্যন্ত দুঃখিত। শোকসন্তপ্ত পরিবারের গোপনীয়তা রক্ষার্থে আমরা গণমাধ্যম ও সাধারণ মানুষকে এ বিষয়ে অতিরিক্ত কভারেজ বা ভিড় না করার অনুরোধ জানাচ্ছি। ১৯৮১ সালে জন্ম নেওয়া লি সাং-বো ২০০৬ সালে ‘ইনভিজিবল ম্যান চোই জাং সু’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর ‘প্রাইভেট লাইভস’, ‘মিস মন্টি-ক্রিস্টো’ এবং ‘দ্য এলিগেন্ট এম্পায়ার’-এর মতো জনপ্রিয় প্রজেক্টে কাজ করে তিনি পরিচিতি লাভ করেন। বিশেষ করে ২০২১ সালের ‘মিস মন্টি-ক্রিস্টো’ নাটকে তার প্রধান চরিত্রটি দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। এরপর ২০২৩ সালে ‘দ্য এলিগেন্ট এম্পায়ার’-এর মাধ্যমে তিনি আবারও পর্দায় নিয়মিত হয়েছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবার রেখে যাওয়া হাতিয়ার

বাসায় মিলল কোরীয় অভিনেতার মরদেহ

আপডেট সময় ০২:০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬