ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট বিআরটিসির রোকনুজ্জামানের শাস্তি শুধু বদলি চাকরির মেয়াদ শেষে হলেও দায়িত্বে বহাল ঢামেক ভাইস প্রিন্সিপাল ডা. সুমি ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার তারল্য সংকটে ধুঁকতে থাকা ব্যাংকে বস্তাভর্তি নগদ টাকা মেসি-রোনালদোর দ্বৈরথই দুজনকে সেরা করেছে : গার্দিওলা ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি এমপিকে গালমন্দের অভিযোগ, মারধরের শিকার মজিদ প্রাথমিক শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়া সহজ করার সুপারিশ সংসদীয় কমিটির ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাড়পত্র বাতিলের পরও চলছে সিসা কারখানা কমলনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন মো. আব্দুস সালাম। অবশেষে একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা বাহিনীর প্রচেষ্টায় গ্রেপ্তার হয়েছেন এই হাই- প্রোফাইল প্রতারক। সোমবার (১৬ মার্চ) সকাল ৭টায় রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

সূত্রে জানা যায়, মো. আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় ব্যবহার করে আসছিলেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য এবং সাধারণ মানুষের সঙ্গে নানাবিধ প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। তার সুপরিকল্পিত অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য পৌঁছায় সরকারের বিভিন্ন পর্যায়ে।

প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই এবং সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে গোয়েন্দা সদস্যদের একটি দল আগারগাঁও পানির ট্যাংকি এলাকায় সালামের বাসভবন স্থানে টানা ৬ ঘণ্টার প্রচেষ্টায় আজ সকাল ৭টায় চতুর এই প্রতারককে গ্রেপ্তার করা সম্ভব হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তার আব্দুস সালামকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হয়। এই প্রতারক চক্রের সঙ্গে আরও কয়েকজন সন্দেহজনক ব্যক্তির যোগাযোগের তথ্য পাওয়া যায়। তিনি এ পর্যন্ত কত মানুষের কসঙ্গে প্রতারণা করেছেন, সে বিষয়ে তথ্য আদায়ের জন্য জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট বিআরটিসির রোকনুজ্জামানের শাস্তি শুধু বদলি

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

আপডেট সময় ১২:৩০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬