ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিগন্যাল দিতেই দৌড়ে পালালো চালক, প্রাইভেটকারের পেছনে মিলল ৫ বস্তা গাঁজা ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ২৫ বছর চাকরির অভিযোগ, বেবিচকের প্রকৌশলীর শাস্তি শুধু বদলি আ.লীগ নেতা এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা বন্যার পানিতে যান চলাচল বন্ধ, সাজেকে ৫ শতাধিক পর্যটক আটকা রোহিঙ্গা প্রত্যাবাসনে পাকিস্তানের জোরালো সমর্থন চায় বাংলাদেশ চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক হাফিজ ইব্রাহিম কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত ব্যারিস্টার মোহাম্মদ মারুফ ইব্রাহিম আর্জেন্টিনার জয়ের আনন্দে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “বিষয়টি এখনো বিচারাধীন। এটি যদি আইনে পরিণত হয় তখন দেখা যাবে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশন ডেকেছেন, সংবিধান সংস্কার পরিষদের না।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়েছে। রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে ঢোকার আগে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, সংবিধান সংস্কার পরিষদের না। সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই, বিষয়টি এখনো উচ্চ আদালতে বিচারাধীন। স্পিকার ও ডেপুটি স্পিকার দলের পথ থেকে পদত্যাগ করেছেন, যাতে নিরপেক্ষতা বজায় থাকে।

তিনি আরও বলেন, সাংবিধানিকভাবে সেরকম কোনো পরিষদের (সংস্কার পরিষদ) অস্তিত্ব তো আমাদের সামনে নেই। যদি গণভোটের রায় অনুসারে সেটা ধারণ করতে হয় কনস্টিটিউশনে সেটা সংবিধানের আগে সংশোধনী হতে হবে। সেটা সংসদে আলাপ আলোচনা হবে। সংবিধান সংশোধন হলে সে মত সেটা সংবিধানে ধারণ হবে। তারপরে যদি পরিষদ হয় তারপরে যদি ফর্ম হয় যদি শপথ গ্রহণ করতে হয় সেটা তারপরের ব্যাপার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিগন্যাল দিতেই দৌড়ে পালালো চালক, প্রাইভেটকারের পেছনে মিলল ৫ বস্তা গাঁজা

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:১৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬