ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী বরুড়ার সালাহ উদ্দিন জসিম বেনাপোল কাস্টমস হাউসের ওয়্যারহাউস সুপার রনি ও এআরও মাইদুল সিন্ডিকেটে ৪৭৩১ কোটি টাকা রাজস্ব ঘাটতি জাতীয়তাবাদী আদর্শের কারনে আওয়ামী আমলে বঞ্চিত আব্দুলাহ্ আরেফ এখনও বঞ্চিত ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের ঘোষণা ট্রাম্পের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু টাঙ্গাইলে বিশ্বকাপ দেখা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ১০ চাঁপাইনবাবগঞ্জে টোল ইস্যুতে মুখোমুখি বিএনপি-জামায়াতের দুই এমপি চট্টগ্রামে পাহাড়ধসে মাটিচাপায় কিশোরীর মৃত্যু সাজা নিয়েই প্রেসিডেন্ট নির্বাচনে ফিরছেন ল্য পেন সিগন্যাল দিতেই দৌড়ে পালালো চালক, প্রাইভেটকারের পেছনে মিলল ৫ বস্তা গাঁজা

সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করেছেন নবনিযুক্ত স্পিকার ও ডেপুটি স্পিকার। শনিবার (১৪ মার্চ) সকালে সংসদ ভবনের অভ্যন্তরীণ গোলাপ বাগানে এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি আম গাছের চারা রোপণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার পরপরই সংসদ প্রাঙ্গণে আরও একটি আম গাছের চারা রোপণ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাদের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে দেশের স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সব শহীদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।

বৃক্ষরোপণ অনুষ্ঠানের আগে স্পিকার তার সরকারি বাসভবন (বাংলো) পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও অতিরিক্ত সচিবরা, সার্জেন্ট অ্যাট আর্মস, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী বরুড়ার সালাহ উদ্দিন জসিম

সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার

আপডেট সময় ০১:৫০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬