ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী বাংলা একাডেমিতে জিয়াউর রহমান ও কবি নজরুলের কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বিয়ের প্রলোভনে খুবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মামলা অডিও ফাঁসের পর সুর বদলে ‘পা ধরতে’ চান কর্মচারী “বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির অভিযোগে তদন্তে দুদক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ ৩০ দিনের মধ্যেই অন্য বিভাগে পদায়ন নদীবন্দর শাখার সাবেক কর্মকর্তা আরিফ উদ্দিনের এমপির স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকার ঋণ নেওয়ার চেষ্টা অভিযোগের কেন্দ্রে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক আকতার জাহান কাঁকন

সৈয়দ আশরাফকে স্মরণ করল আওয়ামী লীগ

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ। এই দিনে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে তাকে স্মরণ করেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদসহ আওয়ামী লীগের নেতারা সৈয়দ আশরাফের কবরে শ্রদ্ধা জানান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য শাহাবুদ্দিন ফরাজী, মারুফ আক্তার পপি, পারভীন জাহান কল্পনা, সংসদ সদস্য জাকিয়া পারভিন লিপিসহ অনেকে।

ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৯ সালের ৩ জানুয়ারি থাইল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন সৈয়দ আশরাফুল ইসলাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে শপথ নেওয়ার আগেই তার মৃত্যু হয়। মোট পাঁচ বার সংসদ নির্বাচনে জয়ী হন তিনি।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ ২০০৭ সালে জরুরি অবস্থার মধ্যে শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ার পর দলের হাল ধরেন। ওই বিশ্বস্ততার পুরস্কার হিসেবে পরে দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে আসেন তিনি। দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর ২০১৬ সালের কাউন্সিলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে জায়গা পান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

সৈয়দ আশরাফকে স্মরণ করল আওয়ামী লীগ

আপডেট সময় ০১:১৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩