সংবাদ শিরোনাম ::
পরিচালক হাবিবুল্লাহ, সহিদুল আমিন ও ইকবাল হারুনের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনিয়মের অভিযোগ লীগপন্থী ঠিকাদারদের অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত পরিচালক আব্দুর রহিম বদলি-নিয়োগ বাণিজ্য থেকে বনভূমি দখল: বন কর্মকর্তা হোসাইন নিশাতের ‘শত কোটির দুর্নীতি সাম্রাজ্য’ চাঁদা না পেয়ে অ’ন্তঃসত্ত্বা নারীকে মা’রধরের অভিযোগ, বিএনপি নেতা দোলনের বি’রুদ্ধে মা’মলা সরকারি জমিতে গড়ে উঠল বহুতল ভবন ‘সানভিউ বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য

কুমিল্লায় স্টুডিওতে ভুয়া সনদ তৈরী” অতপর গ্রেফতার-১

কুমিল্লার ইপিজেড এলাকার একটি স্টুডিওতে বিভিন্ন প্রকার ভুয়া সনদ,জন্ম নিবন্ধন সনদ, বিভিন্ন কোম্পানীর পরিচয়পত্র এবং স্কুল-কলেজের প্রশংসাপত্র তৈরী চক্রের মূল হোতা সাইফুল ইসলাম(৩৪)কে গ্রেফতার করে র‌্যাব কুমিল্লা।

গ্রেফতারকৃত সাইফুল কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের মৃত ফজর আলী’র ছেলে ।বৃহস্পতিবার বিকালে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন আজ শুক্রবার বিকেলে এ কথা নিশ্চিত করেছেন।

র‌্যাব কুমিল্লা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানাধীন ইপিজেড এলাকার একটি স্টুডিও দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে সাইফুলকে গ্রেফতার করে। এ সময়ে তার নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১ টি সিপিইউ, ১ টি মনিটর, ১ টি কী-বোর্ড, ১ টি মাউস, বিভিন্ন ভূয়া সনদ, জন্ম নিবন্ধন সনদসহ বিভিন্ন ধরনের নথি-পত্রাদি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তার স্টুডিও দোকানের মধ্যে ব্যবসার আড়ালে সে বিভিন্ন প্রকার ভুয়া সনদ,জন্ম নিবন্ধন সনদ, বিভিন্ন কোম্পানীর পরিচয়পত্র এবং স্কুল-কলেজের প্রশংসাপত্র তৈরীর নামে বিভিন্ন লোকজনের সাথে প্রতারণা করে আসছিল এবং এসব ভুয়া সনদ তৈরীর জন্য সে লোকজনের নিকট থেকে মোটা অংকের অবৈধ অর্থ গ্রহণ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করা হয়েছে

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচালক হাবিবুল্লাহ, সহিদুল আমিন ও ইকবাল হারুনের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনিয়মের অভিযোগ

কুমিল্লায় স্টুডিওতে ভুয়া সনদ তৈরী” অতপর গ্রেফতার-১

আপডেট সময় ০৮:২৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২