সংবাদ শিরোনাম ::
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ৬০০ শতাংশ মুনাফায় বাজারে এন্টারোজার্মিনা সাপ্লিমেন্ট পঞ্চগড়ে ওয়ারেন্টভুক্ত আসামি প্রকাশ্যে, থানা ভবনের ঠিকাদারও তিনি—পুলিশ কি দেখেও দেখছে না ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস ব্রাহ্মণপাড়া বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন, এলাকা জুড়ে তোলপাড় মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে হুড়াহুড়িতে ২ সমর্থকের মৃত্যু

পুলিশ সপ্তাহ শুরু, প্যারেড পরিদর্শনে রাজারবাগে প্রধানমন্ত্রী

পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে রাজারবাগে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করছেন। 

দুপুরে তিনি পুলিশ সদস্যদের কল্যাণ প্যারেডে অংশ নেবেন। ৮ জানুয়ারি শেষ হবে পুলিশ সপ্তাহ। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, অনুষ্ঠানের দ্বিতীয় দিন ৪ জানুয়ারি প্রধানমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এ অনুষ্ঠান হবে। সন্ধ্যায় ভাষণ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ উপলক্ষে বঙ্গভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তৃতীয় দিন অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি পুলিশ কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সম্মেলনে অংশ নেবেন। ৬ জানুয়ারি আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ে মতবিনিময় করবেন পুলিশ কর্মকর্তারা। পরদিন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সম্মেলনে অংশ নেবেন আইজিপি। পুলিশ সপ্তাহের শেষ দিন মন্ত্রী,  মন্ত্রিপরিষদ সচিব, প্রধান বিচারপতির সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেবেন পুলিশ কর্মকর্তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন

পুলিশ সপ্তাহ শুরু, প্যারেড পরিদর্শনে রাজারবাগে প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:৪৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩