ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের ‘করিম শরীফ’ বাহিনীর সদস্য আটক ডিএসসিসির প্রকৌশলী সাইফুল ইসলাম জয়কে ঘিরে অনিয়মের অভিযোগ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ বড়লেখায় বোরো আবাদে পানির তীব্র সংকট জয়পুরহাটে ৩২.৬ মিলিমিটার বৃষ্টিপাত, শত হেক্টর জমিতে জমেছে পানি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ফেনীতে টুইনসফ্টের প্রানবন্ত ইফতার ও ফ্রিল্যান্সিং সাফল্যগাথা হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি ফেনীতে টুইনসফ্টের প্রানবন্ত ইফতার ও ফ্রিল্যান্সিং সাফল্যগাথা

রাষ্ট্রদূত মুশফিকুল আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে। রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা স্বাক্ষরিত এক আদেশে তাকে অনতিবিলম্বে বর্তমান দায়িত্ব ত্যাগ করে ঢাকায় প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়।

ঢাকায় সদর দপ্তরে যোগ দেওয়ার প্রজ্ঞাপনটি ফেসবুকে পোস্ট দিয়ে মুশফিকুল ফজল আনসারী সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন। সরকারি আদেশের সেই কপি পোস্ট করে আনসারী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

ওই আদেশে উল্লেখ করা হয়েছে, ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাষ্ট্রদূত ও তার পরিবারের সদস্যরা বিধি অনুযায়ী ভ্রমণ ব্যয় ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।’

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, মেক্সিকো ছাড়াও পর্তুগাল, পোল্যান্ড ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া আরও তিন রাষ্ট্রদূত— এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম ও মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাষ্ট্রদূত মুশফিকুল আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি

আপডেট সময় ১২:১৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬