ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

রাজশাহীতে ২ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নগরের চন্দ্রিমা থানার মেহেরচন্ডি (কড়ইতলা) এলাকার বাসিন্দা মো. রজব আলীর ছেলে সজল হোসেন (২৬) এবং একই এলাকার শাকিল হোসেন (২৪)। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ দিবাগত রাত পৌনে ১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ চন্দ্রিমা থানার মেহেরচন্ডি (কড়ইতলা) এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সজল ও শাকিলকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তাদের ঘর তল্লাশি করে ছিনতাই কাজে ব্যবহৃত একটি আনুমানিক ২ ফুট ৮ ইঞ্চি লম্বা এক প্রান্ত ধারালো দেশীয় সামুরাই অস্ত্র, লোহার তৈরি দুই প্রান্ত ধারালো দুটি দেশীয় চাইনিজ কুড়াল, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত বৈধ কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মহানগর এলাকায় ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের মধ্যে সজল হোসেনের বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের চন্দ্রিমা থানায় একটি ছিনতাই মামলা, একটি পেনাল কোডের মামলা এবং একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে শাকিল হোসেনের বিরুদ্ধে একই থানায় দুটি মাদক মামলা ও একটি পেনাল কোডের মামলা বিচারাধীন রয়েছে । পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

রাজশাহীতে ২ ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬