ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার ১০ মার্চ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

পাশাপাশি উপজেলা ফায়ার স্টেশন কর্তৃক বাসা-বাড়ি বা কোথাও আগুন লাগলে তা নেভানোর কৌশল দেখানো হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মো: আলাউল ইসলাম।

উপজেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার পি এম কামরুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল হান্নান, কৃষি অফিসার প্রসেনজিত তালুকদার, শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, ফায়ার সার্ভিসের আব্দুল হাকিম, ম্যানেজার আব্দুর রউফ মিলন, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা এপ্রিল-জুন মাসে বজ্রবৃষ্টি বেশি হয় যার স্থায়ীত্ব থাকে ৩০-৪৫ মিনিট উল্লেখ করে ওই সময় টুকু ঘরে থাকার অনুরোধ জানান। সেইসাথে ঘন কালো মেঘ দেখলে ঘরের বাহিরে বের না হতে এবং খোলা জায়গা, খেলার মাঠ ও উঁচু স্থানে না থাকতে আহবান জানান। এছাড়া টিনের চালা এড়িয়ে কংক্রিটের ছাউনির নিচে অবস্থান নেওয়ার পাশাপাশি বৈদ্যুতিক খুঁটি, মোবাইল টাওয়ার, নদী, পুকুর, ডোবা ও জলাশয় থেকে দুরে থাকার পরামর্শ্ব দেন। একইসাথে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, টিভি, ফ্রিজসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রেখে ঘরের জানালা বা বারান্দা থেকে দূরে থাকা এবং বাড়ীর সদস্যদের বিভিন্ন ঘরে অবস্থান নেওয়ার অনুরোধ জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬