ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

ভোলার বোরহানউদ্দিনে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

ভোলার বোরহানউদ্দিনে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে দুলাল (৩৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন রাকিব নামের তার এক ভাই। সোমবার (৯ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার দেউলা ইউনিয়নের চর আলগী গ্রামে এঘটনা ঘটে।

দুলাল ওই গ্রামের কালু মালের ছেলে। এবং সে পেশায় একজন কৃষক ও দুই সন্তানের জনক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি মাঠে হাঁস খুঁজতে যান দুলাল। এরপর পরিবারের সদস্যরা তাকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে নরুদ্দিন নামের এক কৃষকের ইরি ধানের ক্ষেতে তার লাশ দেখতে পান। ওই ইরি ধানের ক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতেন কৃষক নরুদ্দিন।

ধারণা করা হচ্ছে, ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুলালের মৃত্যু হয়। এসময় দুলালকে উদ্ধার করতে গেলে তার ভাই রাকিব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এঘটনায় ওই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠেছে আশপাশের পরিবেশ। খবর পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এদিকে ঘটনার পর থেকে বৈদ্যুতিক ফাঁদ পাতা কৃষক নুরুদ্দিন আত্নগোপনে চলে যান। এবং নিহতের পরিবারের সঙ্গে টাকার বিনিময়ে ঘটনাটি রফাদফার চেষ্টা করেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। অবৈধভাবে বৈদ্যুতিক ফাঁদ পাতা হয়েছে। এঘটনার আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

ভোলার বোরহানউদ্দিনে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

আপডেট সময় ০৮:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬