উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে উপজেলা কৃষি অফিসের উদ্যোগ গাজীপুরের কালিয়াকৈর উপজেলাে হলুদ উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে ২০ জন কৃষকের মাঝে হলুদ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকালে কালিয়াকৈর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ এম ফখরুল হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালিয়াকৈর উপজেলা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় কৃষকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং হলুদের উৎপাদন বৃদ্ধি করতে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও কৃষকদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষি বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানান।
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে কৃষকদের মাঝে হলুদ বীজ ও রাসায়নিক সার বিতরণ
-
আকাশ আহমেদ তারা গাজীপুর - আপডেট সময় ০৫:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- ৫২৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















