ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত হলেন- জসিম উদ্দিন (সিআইপি)

সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবারও মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন (২০২৬-২০২৭) বর্ষে কাতারের বিশিষ্ট ব্যবসায়ী এবং দিগন্ত এক্সপ্রেস কন্টাক্টিং এন্ড হসপিটালিটির সুনামধন্য চেয়ারম্যান জসিম উদ্দিন (সিআইপি)।

সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভা ও নির্বাচন প্রক্রিয়ায় সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে তিনি পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হন। এ সময় উপস্থিত সদস্যরা তাকে অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বক্তারা বলেন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন, শিক্ষা সহায়তা, মানবিক কার্যক্রম ও এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। জসিম উদ্দিন সিআইপির নেতৃত্বে সংগঠনটি অতীতেও বিভিন্ন ইতিবাচক উদ্যোগ বাস্তবায়ন করেছে।

পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় সংগঠনের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জসিম উদ্দিন (সিআইপি) বলেন, মনোহরগঞ্জের উন্নয়ন ও মানুষের কল্যাণে আমরা একসাথে কাজ করতে চাই। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম এলাকার সামাজিক উন্নয়ন, শিক্ষাবিস্তারে সহায়তা এবং মানবিক কার্যক্রমে আগামীতেও সক্রিয় ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, জসিম উদ্দিন সিআইপি বিগত ২০২৪ সালের বন্যায় ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে নিঃস্বার্থ ও নির্দ্বিধায় দাঁড়িয়েছেন। তিনি বন্যার্তদের সহযোগিতা প্রদান করেন এবং বেকারত্ব দূর করনে কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে বিগত দিনেও গরিব অসহায়দের মাঝে সেলাই মেশিন, অটোরিকশা, ঘর নির্মাণ, বস্ত্র বিতরণ, নগদ অর্থ সহ সহযোগিতার হাত বাড়িয়েছে। তিনি জানান, মানবকল্যাণমূলক এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তার পুনঃনির্বাচনে সংগঠনের সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত হলেন- জসিম উদ্দিন (সিআইপি)

আপডেট সময় ০৪:৩৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬