ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার রহিমানপুর সম্মিলিত ঈদগাহ আলিম মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানটি আয়োজনা করেন জেলা প্রশাসন, ঠাকুরগাঁও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ে ঠাকুরগাঁও সদর উপজেলার ৫৯০ জন মহিলার মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এ কার্ডের মাধ্যমে উপকারভোগীরা সরকারি সহায়তার আওতায় এসে বিভিন্ন সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।
প্রধান অতিথি বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে অসহায় ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সহজ হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়স আল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গামা আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালাম। এছাড়াও বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী এবং ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নারীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে উপকারভোগীদের মাঝে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
ফ্যামিলি কার্ড হলো নারীপ্রধান নিম্ন আয়ের পরিবারের জন্য বাংলাদেশ সরকারের একটি আধুনিক ডিজিটাল সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, যা ১০ মার্চ ২০২৬ থেকে চালু হয়েছে। এ কার্ডে কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি সংবলিত স্মার্ট ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে সুবিধাভোগীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতি মাসে ২,৫০০ টাকা নগদ সহায়তা পাবেন।
কর্মসূচির লক্ষ্য নারীপ্রধান, গৃহহীন ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জীবনমান উন্নয়ন করা। প্রাথমিকভাবে ১৩টি ওয়ার্ডে ৬,৫০০ পরিবার নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে দেশের প্রায় ২ কোটি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে বলে সংশ্লিষ্টরা জানান। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারগুলো খাদ্য নিরাপত্তা এবং আর্থিক সক্ষমতা অর্জন করতে পারবে বলে আশা করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় ১২:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬