ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

নাছির উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে ‘রওনাকে রমজান’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা এবং তরুণ প্রজন্মের মাঝে ইসলামি সংস্কৃতি ও প্রতিভা বিকাশের লক্ষ্য নিয়ে কুমিল্লার লাকসামে অনুষ্ঠিত হলো নাছির উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘রওনাকে রমজান’ গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সোমবার বিকেলে লাকসাম পৌর অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাছির উদ্দীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব নাসির উদ্দীন মজুমদার।

লোকমান গাজীর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লাকসাম পৌরসভার সাবেক মেয়র মফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাওলানা মো. আবু ইউসুফ, গোলাম ফারুক ও লুৎফর রহমান জহির।

নাসির উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নাসির উদ্দিন মজুমদার বলেন, তরুণদের মেধা ও ইসলামি প্রতিভা বিকাশের জন্য এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। কোরআন তেলাওয়াত ও নাশিদের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত হবে বলে আমরা বিশ্বাস করি। ভবিষ্যতেও ইসলামি প্রতিভা বিকাশে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মাওলানা সালাহ উদ্দিন, নাছির উদ্দীন ফাউন্ডেশনের সেক্রেটারি হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লা, মুজাম্মেল বিন মুসলিম ও মাওলানা মাসুম বিল্লাহ ফরাজি।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও নাশিদ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে আলোর দিগন্ত কালচারাল টিমের প্রযোজনায় নাছির উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন উপজেলার কয়েক শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে গ্রুপভিত্তিক কোরআন ও নাশিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গ্র্যান্ড ফাইনাল শেষে সেরা আটজন প্রতিযোগীর হাতে লক্ষাধিক টাকার পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণদের ইসলামি সংস্কৃতি ও নৈতিক শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তুলবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

নাছির উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে ‘রওনাকে রমজান’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট সময় ১১:৫৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬