ঢাকা ০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুস ছাড়া কাজ করেন না রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদার পাসপোর্ট অধিদপ্তরের সাবেক পরিচালক সাইদুল ইসলামের বিরুদ্ধে মামলা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল: গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা করে পদোন্নতির পাঁয়তারা ফরিদপুর জেলা রেজিস্ট্রার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি করে শতকোটি টাকার সম্পদ গড়ার অভিযোগ মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় ২১ ফ্ল্যাটের মালিক এলজিইডি’র ড্রাইভার রুহুল আমিন সরদার দূর্নীতি করেও তদন্তের বাইরে আওয়ামী দোসর এম এইচআর মাসুদুল ইসলাম ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন মৎস্য অধিদপ্তরের জলবায়ু প্রকল্পে হরিলুট : পিডি জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় নাছির উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে ‘রওনাকে রমজান’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত

রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত

রাজশাহীতে বিচারিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং মানুষের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে রাজশাহী চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুল হক। কনফারেন্সটি সঞ্চালনা করেন বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ।

কনফারেন্সে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনারের প্রতিনিধি ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি), সহকারী পুলিশ কমিশনার, মহানগরের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), র‍্যাব-৫ এর সহকারী অধিনায়ক, বিজিবির ১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর কর্মকর্তা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের প্রতিনিধিসহ সকল ম্যাজিস্ট্রেট, সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক, রাজশাহী সদর ও পবা পারিবারিক আদালতের বিচারকসহ বিচার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুল হক বলেন, বিচারপ্রার্থী মানুষের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

কনফারেন্সে আলোচনায় উঠে আসে মামলা নিষ্পত্তির গতি বাড়ানো, তদন্ত কার্যক্রমের মান উন্নয়ন, আদালতে সাক্ষ্যপ্রমাণ উপস্থাপনের কার্যকর পদ্ধতি এবং বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নানা বিষয়। এ সময় বিচারিক কার্যক্রমে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বলেন, বিচারক সংকট থাকা সত্ত্বেও রাজশাহী চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অধিকসংখ্যক মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। পাশাপাশি ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে সামারি ট্রায়াল পরিচালনার মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। এ সময় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুল হকের নেতৃত্বে আদালতের কার্যক্রম গতিশীল হওয়ায় তার ভূয়সী প্রশংসা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘুস ছাড়া কাজ করেন না রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদার

রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৫৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬