ঢাকা ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কালিহাতীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল বৃহত্তর গাজিটেকা ঈদগা মাঠে সালেখ আহমদের জানাযার নামাজ সম্পন্ন হয় বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল টেন্ডার নিয়ন্ত্রণ ও কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম প্রকল্পে ১৫–২০ শতাংশ কমিশন নেয় প্রকৌশলী জোবায়ের বিন হায়দার বিশ্ব নারী দিবসে প্রান্তিক নারীদের মাঝে চারা গাছ বিতরণ করলো রূপনকশা টিম ইয়ার্ডে জমে আছে ৪২০ কোটি টাকার পাথর, ক্রয় না করায় সংকটে খনি পার্বতীপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ আটক এক বালিয়াডাঙ্গী কৃষি অফিসে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন

অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জ জেলা বাসী, দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতি অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক ভোরের বাণী পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি এবং প্রেসক্লাব গোপালগঞ্জের সদস্য মোঃ শিহাব উদ্দিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জীবনে ঈদুল ফিতর বয়ে আনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। ঈদ শুধু আনন্দের দিনই নয়, এটি পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা এবং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোরও এক অনন্য উপলক্ষ।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়—সেই প্রত্যাশাই সবার। ঈদের এই পবিত্র মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহানুভূতিশীল ও মানবিক আচরণ করার আহ্বান জানান তিনি।
মোঃ শিহাব উদ্দিন দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদুল ফিতরের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হলে একটি সুন্দর, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি গোপালগঞ্জসহ দেশের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে সকলকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
“ঈদ মোবারক”।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কালিহাতীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন

আপডেট সময় ০৭:২২:২২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬