ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

পার্বতীপুরে বিএনপির ইফতার মাহফিলে সাবেক মেয়র মিনহাজুল হককে মেয়র প্রার্থী ঘোষণা

দিনাজপুরের পার্বতীপুর পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেল ৪টায় পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হক। সভাপতিত্ব করেন পার্বতীপুর পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতিয়ার রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান চাঁদ আলী এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি সোহেল মারুফ স্বপন।

অনুষ্ঠানের একপর্যায়ে পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ.জেড.এম মিনহাজুল হক আগামী পৌরসভা নির্বাচনে নিজেকে মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, “পার্বতীপুর পৌরসভার হারানো গৌরব পুনরুদ্ধার এবং জনগণের সেবায় আমি আবারও প্রার্থী হতে চাই।” উপস্থিত নেতা-কর্মীরা করতালি ও স্লোগানের মাধ্যমে তাকে সমর্থন জানান।

ইফতারের আগে জাতির মঙ্গল কামনা এবং জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতা-কর্মীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন দারুল উলুম ক্বওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ হুমায়ুন কবির মিলনপুরী।

অনুষ্ঠানে পৌর ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিশাল এই গণজমায়েত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোনাজাত শেষে উপস্থিত শত শত ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সফল করতে পৌর বিএনপির নেতৃবৃন্দ নিরলস পরিশ্রম করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

পার্বতীপুরে বিএনপির ইফতার মাহফিলে সাবেক মেয়র মিনহাজুল হককে মেয়র প্রার্থী ঘোষণা

আপডেট সময় ০৫:০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬