ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

কুলাউড়ায় বিশেষ অভিযানে ভেজাল প্রসাধনী জব্দ, গ্রেফতার ৬

  • মোঃ আঃ রাজ্জাক
  • আপডেট সময় ০৯:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৬০৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ এবং ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোট আনুমানিক ২,৫৯,২০০/- (দুই লক্ষ ঊনষাট হাজার দুইশত) টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (০৭ মার্চ ২০২৬ খ্রি.) রাতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেনের নেতৃত্বে কুলাউড়া থানার এসআই (নিরস্ত্র) এনামুল হক সাগর, এসআই মোঃ জুনেদ আহমদসহ পুলিশের একটি দল কুলাউড়া পৌরসভার উত্তর মাগুরা এলাকায় হোসাইন মনসুরী সুমনের বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, বডি লোশন, বডি স্প্রে ও বিউটি ক্রিমসহ আনুমানিক ১,০৭,৯৩০/- (এক লক্ষ সাত হাজার নয়শত ত্রিশ) টাকা মূল্যের ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে আমিরুল ইসলাম (৩৮), মোঃ সোহেল রানা (৩৯), মোঃ আরিফ (৪০), মিনারুল ইসলাম (৩৫), মোঃ বাবু মন্ডল (৪০) এবং মোঃ রুহুল আমিন (৩৬) নামে ৬ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের সবার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকায়।

পরবর্তীতে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে কুলাউড়া পৌরসভার আহমদাবাদ নতুনপাড়া এলাকায় ইমা বেগমের মালিকানাধীন একটি ভাড়া বাসায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, বডি স্প্রে, বডি লোশন ও বিউটি ক্রিমসহ আনুমানিক ১,৫১,২৭০/- (এক লক্ষ একান্ন হাজার দুইশত সত্তর) টাকা মূল্যের ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে এসব ভেজাল প্রসাধনী সংগ্রহ করে কুলাউড়ার বিভিন্ন দোকান ও গ্রামাঞ্চলে ফেরি করে বিক্রি করছিল। এ ঘটনায় আটক ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় কুলাউড়া থানায় মামলা রুজু করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

কুলাউড়ায় বিশেষ অভিযানে ভেজাল প্রসাধনী জব্দ, গ্রেফতার ৬

আপডেট সময় ০৯:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬