ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

পীরগঞ্জ টিটিসিতে চাকরি মেলার উদ্বোধন, PRAN-RFL গ্রুপে কর্মসংস্থানের সুযোগ

রংপুরের পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক-যুবতীদের জন্য PRAN-RFL গ্রুপে চাকরি প্রদান উপলক্ষে এবছরের দ্বিতীয় ধাপের চাকরি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জের মাননীয় সংসদ সদস্য মাওলানা নূরুল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের পিতা মো. মকবুল হোসেন এবং PRAN-RFL গ্রুপের ডেপুটি ম্যানেজার নিখিল চন্দ্র রায়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (বারটান-পুষ্টি) ডা. সাদকুল ইসলাম।
পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্রাইভিং ইন্সট্রাক্টর (তাত্ত্বিক) ও কম্পিউটার প্রশিক্ষক শাকিলা আক্তার।
বক্তারা বলেন, দেশের বেকার যুবক-যুবতীদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করা সম্ভব। কারিগরি প্রশিক্ষণ গ্রহণের ফলে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় PRAN-RFL গ্রুপে চাকরির সুযোগ সৃষ্টি হওয়া একটি বাস্তব ও দৃষ্টান্তমূলক উদ্যোগ বলে উল্লেখ করেন তারা।
এ সময় বক্তারা বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে যুব সমাজকে দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

পীরগঞ্জ টিটিসিতে চাকরি মেলার উদ্বোধন, PRAN-RFL গ্রুপে কর্মসংস্থানের সুযোগ

আপডেট সময় ০৭:৪৮:০০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬