ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত, নারী অধিকার ও সমতার আহ্বান

রংপুরের পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আজকের পদক্ষেপ, আগামী ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৮ মার্চ) দুপুর ১টায় পীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। এতে সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ মাওলানা নুরুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন, উপজেলা আইসিটি কর্মকর্তা রায়হান বাদশাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন এবং পীরগঞ্জ দারিদ্র্য মহিলা উন্নয়ন সংস্থার প্রতিনিধি সুফিয়ান নেছা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন বলেন, নারীদের শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এতে দারিদ্র্য দূর হবে এবং বাল্যবিবাহ প্রতিরোধ সহজ হবে। তিনি নারী-পুরুষের বৈষম্য দূর করে নারী অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা নারী ও কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা এবং সমতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন এবং নারীর ক্ষমতায়নে সমাজের সব স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত, নারী অধিকার ও সমতার আহ্বান

আপডেট সময় ০৪:২৫:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬