ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

বদর দিবসে ঠাকুরগাঁওয়ে ২৫০ শ্রমজীবীর মাঝে ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজানের ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ঠাকুরগাঁও শহরে অটোচালক, রিকশাচালক ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ঐক্যবদ্ধ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শহরের সত্যপীর ও দুরামারি এলাকায় প্রায় ২৫০ জন অটোচালক, রিকশাচালক ও পথচারীর মধ্যে এ ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণের আগে সংগঠনের দায়িত্বশীল, শুভাকাঙ্ক্ষী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি ও সমাজের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিতদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. স্বাধীন ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. মনির হোসেন, সহ-সভাপতি মো. আল আমিন ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহিন ইসলাম আকাশসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁওয়ের উপস্থাপক ও প্রভাষক মো. নাজমুল হুদা সোহান, প্রয়াস ফাউন্ডেশনের আহ্বায়ক মো. হাসান ইসলাম, স্বপ্নপূরণ স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা মো. আবু রায়হানসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

বদর দিবসে ঠাকুরগাঁওয়ে ২৫০ শ্রমজীবীর মাঝে ইফতার বিতরণ

আপডেট সময় ১২:১০:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬