ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

পার্বতীপুরে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর র‍্যালি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী হাবড়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বদর দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান ও ব্যানার প্রদর্শন করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং শেষে ইফতার পরিবেশন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বদর দিবস মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ঈমান ও দৃঢ়তার এক অনন্য দৃষ্টান্ত। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে সমাজে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বদরের শিক্ষাকে ধারণ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ওসমান আলী। এছাড়াও বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউর রহমান মোল্লা। তিনি বলেন, বদরের চেতনা মানুষের মধ্যে নৈতিকতা, ধৈর্য ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থার শিক্ষা দেয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর কারমাইকেল কলেজের সাবেক দায়িত্বশীল “এসো গড়ি” এর প্রতিষ্ঠাতা ও সমাজসেবক ফিরোজ কবিরসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমগ্র র‍্যালি ও ইফতার মাহফিল পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাবড়া ইউনিয়ন শাখার সভাপতি নাজমুল হুদা সুমন।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

পার্বতীপুরে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর র‍্যালি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৪৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬