ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

১৭ মার্চের ট্রেনের টিকিট: পশ্চিমাঞ্চলে দেড় কোটি, পূর্বাঞ্চলে এক কোটি হিট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের রেলযাত্রার টিকিটযুদ্ধের পঞ্চম দিন আজ (শনিবার)। এদিন সকাল ৮টায় আগামী ১৭ মার্চের টিকিট বিক্রি শুরু হয়। বিক্রি শুরুর প্রথম ৩০ মিনিটের মাথায় রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে পশ্চিমাঞ্চলের টিকিটের জন্য প্রায় দেড় কোটি এবং পূর্বাঞ্চলের জন্য ১ কোটির বেশি হিট পড়েছে।

রেলওয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজ সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র ৩০ মিনিটে শুধু পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট পেতে ব্যবহারকারীরা ১ কোটি ৩০ লাখ বার হিট করেছেন। এছাড়া দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত পূর্বাঞ্চলের টিকিটের জন্য হিট পড়েছে প্রায় ১ কোটি ৫ লাখ।

রেলওয়ের তথ্য অনুযায়ী, আগামী ১৭ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য ট্রেনের মোট আসন রয়েছে ৩১ হাজার ২৫৫টি। আর ওই দিনের জন্য সারাদেশে সব মিলিয়ে মোট আসনসংখ্যা ১ লাখ ৭৪ হাজার ১৫৩টি।

সকাল সাড়ে ৮টার মধ্যেই ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ৫০০টি আসনের টিকিট বিক্রি হয়ে যায়। অন্যদিকে দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে পূর্বাঞ্চলের ১৪ হাজার ২৯টি আসনের টিকিট বিক্রি হয়। দুপুর আড়াইটা পর্যন্ত সারাদেশে সর্বমোট ৫৮ হাজার ৪২৬টি আসনের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। এই সূচি অনুযায়ী- আগামী ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

১৭ মার্চের ট্রেনের টিকিট: পশ্চিমাঞ্চলে দেড় কোটি, পূর্বাঞ্চলে এক কোটি হিট

আপডেট সময় ০৭:২১:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬