ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

বোরো রোপণ শেষে অবসর সময় পার করছে বালিয়াডাঙ্গীর কৃষক

কয়েক সপ্তাহ আগেও বালিয়াডাঙ্গীর মাঠজুড়ে ছিল ব্যস্ততার অন্যরকম দৃশ্য। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাদা মাখা জমিতে ধানের চারা রোপণে ব্যস্ত ছিলেন কৃষকরা। টানা কয়েক সপ্তাহের সেই কর্মব্যস্ততা এখন অনেকটাই থেমে গেছে। বোরো ধানের চারা রোপণ শেষ হওয়ায় আপাতত কিছুটা অবসর সময় পার করছেন উপজেলার কৃষকরা।

উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, কেউ বাড়ির উঠানে বসে বিশ্রাম নিচ্ছেন, কেউ চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, আবার কেউ পারিবারিক কাজকর্মে সময় দিচ্ছেন। কয়েক সপ্তাহের টানা পরিশ্রমের পর এই সামান্য অবসরই যেন কৃষকদের কাছে বড় স্বস্তি হয়ে উঠেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে বালিয়াডাঙ্গী উপজেলায় ৭ হাজার ৮৭৫ হেক্টর জমিতে বোরো আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে এখন পর্যন্ত প্রায় ৬ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চারা রোপণ সম্পন্ন হয়েছে।

তবে মাঠে বড় ধরনের কাজ না থাকায় কিছুটা টানাপোড়েনে পড়েছেন কৃষি শ্রমিকরা। চারা রোপণের কাজ শেষ হওয়ায় অনেক শ্রমিকই এখন কাজের অপেক্ষায় দিন পার করছেন।

কৃষকদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে এবং সঠিক সময়ে সেচ ও সার প্রয়োগ করা গেলে এবার বোরো ধানের ভালো ফলন পাওয়া যাবে। যদিও অল্প কিছুদিনের মধ্যেই ধানের জমিতে সেচ দেওয়া, সার প্রয়োগ ও আগাছা পরিষ্কারের কাজ শুরু হবে। তাই আপাতত এই স্বল্প সময়ের অবসরই উপভোগ করছেন বালিয়াডাঙ্গীর কৃষকরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

বোরো রোপণ শেষে অবসর সময় পার করছে বালিয়াডাঙ্গীর কৃষক

আপডেট সময় ০২:৪৮:১২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬