ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

ভোলায় ৪ ট্রাক ভর্তি ৭১ টন অবৈধ সারসহ ট্রাকচালক আটক

ভোলায় পাচারকালে প্রায় এক হাজার ৪২০ বস্তা সরকা‌রি টিএস‌পি সার জব্দ করেছে পু‌লিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দিনগত মধ্যরাতে ভোলার ইলিশা ফে‌রিঘাটের কুসুম ক‌লি ও সু‌ফিয়া কামাল নামে দুটি ফে‌রি থেকে ওই সার জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. বশির আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভোলা থেকে চার‌টি ট্রাকে ৭১ টন সরকারি টিএসপি সার ইলিশাঘা‌ট দিয়ে ফে‌রিতে করে লক্ষ্মীপুরে পাচার হচ্ছে। পরে পুলিশের একটি টিম অভিযান চা‌লিয়ে এক হাজার ৪২০ বস্তা সারসহ ৪টি ট্রাক জব্দ করে ইলিশা পু‌লিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন। এসময় মো. আরমান নামে এক ট্রাকচালককে জিজ্ঞাসাবাদের আটক করা হয় এবং বাকীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আটক ট্রাক চালক মো. আরমান জানান, আমাদের ৪টি ট্রাক ভাড়া করে ভোলার খেয়াঘাট সড়কে অবস্থিত বাফার গুদাম থেকে সার বোঝাই করতে বলেন এক লোক। এরপর সার নিয়ে তাদের ইলিশা ফেরিঘাটে আসতে বলেছে। সেখান থেকে এ সার লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাটে যাওয়ার কথা ছিলো। ওই ঘাটে পৌঁছার পর সার কোথায় আনলোড করা হবে সেটি পরে জানানোর কথা ছিল। তবে কে ট্রাক ভাড়া করেছে সেই বিষয়টি কৌশলে এড়িয়ে যান আরমান।

এ বিষয়ে ভোলার বিএন‌ডি‌সির ডেপু‌টি চিফ ইঞ্জি‌নিয়ার মাসুদ পারভেজ জানান, সারগুলো বরগুনায় যাওয়ার কথা ছি‌ল। কিন্তু তারা লক্ষ্মীপুরে কেন রওনা করেছেন সে‌টি জানা নেই। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

ভোলায় ৪ ট্রাক ভর্তি ৭১ টন অবৈধ সারসহ ট্রাকচালক আটক

আপডেট সময় ১২:৫০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬