ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

বালিয়াডাঙ্গীতে দুধ বাজারে স্যানিটারি ইন্সপেক্টরের অভিযান

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী শহরের প্রধান দুধ বাজারে বুধবার ভ্রাম্যমাণ অভিযান চালিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানের মূল লক্ষ্য ছিল বাজারে দুধের মান যাচাই এবং জনস্বাস্থ্য রক্ষা।
অভিযান পরিচালনা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও খাদ্য পরিষদ পরিদর্শক ফরিদা পারভীন, এবং সহযোগিতা করেন সহকারী স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আব্দুল গফুর।
এ সময় বাজারের বিভিন্ন দুধ বিক্রেতার দুধ পরিক্ষা করে দুধের ঘনত্ব, সংরক্ষণ ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না তা যাচাই করা হয়। অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন কয়েক জন দুধ বিক্রেতার দুধ থেকে দুধের নমুনা সংগ্রহ করা হয়।
তবে প্রাথমিক পরিদর্শনে পানি মিশ্রিত দুধ বা পাউডার মিশ্রিত দুধ বিক্রির কোনো প্রমাণ পাওয়া যায়নি। কর্মকর্তারা সতর্ক করেছেন যে, স্বাস্থ্যবিধি মেনে দুধ সংরক্ষণ ও বিক্রি করতে হবে।
অভিযানের খবরে বাজারে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় ক্রেতারা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত তদারকির দাবি করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

বালিয়াডাঙ্গীতে দুধ বাজারে স্যানিটারি ইন্সপেক্টরের অভিযান

আপডেট সময় ০৮:২৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬