ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাকরি ও সম্পত্তির লোভে মাকে হত্যার অভিযোগ, তরুণী গ্রেপ্তার কিংবদন্তি গায়িকা বনি টাইলার আর নেই ধামরাই রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জাতীয় পরিবেশ পদক পেলো ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রী পারাপার শুরু থাইল্যান্ড-জাপান-দক্ষিণ কোরিয়াসহ নতুন গন্তব্যে কর্মী পাঠানোর উদ্যোগ মেসিকে ‘লুজার’ বলেই সমালোচনার মুখে গওহর খান শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেন ৯০ মিনিটের হয় ফুটবল ম্যাচ, জানুন পেছনের গল্প রাজৈরে লিবিয়ার সাগরে নিখোঁজ সোহেল, ৩০ দালাল চক্রের বিরুদ্ধে ভুক্ত ভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পাংশায় সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুর দেড়টার দিকে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন— পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মকবুল মণ্ডলের ছেলে আকাশ মণ্ডল (২৯) এবং একই ইউনিয়নের বাজেয়াপ্ত বাগলী গ্রামের মো. আরশেদ মণ্ডলের ছেলে জামাল মণ্ডল (২২)।

পুলিশ জানায়, ভুক্তভোগী তহুরা বেগম (২২) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাসিন্দা। তিনি স্বামী পরিত্যক্তা এবং তার চার বছরের এক কন্যা সন্তান রয়েছে। বর্তমানে তিনি গাজীপুর মহানগর এলাকায় বসবাস করেন।

মামলা সূত্রে জানা যায়, পাংশা উপজেলার সরিষা এলাকার জয়নাল মণ্ডলের ছেলে সৌদি প্রবাসী সজল মণ্ডলের সঙ্গে তহুরা বেগমের টিকটকের মাধ্যমে পরিচয় হয়। প্রায় সাত মাসের সম্পর্ক গত ১৪ ফেব্রুয়ারি বিচ্ছিন্ন হয়। পরে সজলের বন্ধু আকাশ মণ্ডল বিয়ে দেওয়ার কথা বলে তাকে পাংশায় ডেকে আনে।

অভিযোগ অনুযায়ী, গত ১৪ ফেব্রুয়ারি রাত ১১টার পর বহলাডাঙ্গা সরকারি আশ্রয়ণ কেন্দ্রের একটি কক্ষে নিয়ে আকাশ মণ্ডল ও জামাল মণ্ডল পর্যায়ক্রমে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণের কানের দুল নিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় মামলা দায়ের করেন।

ওসি শেখ মঈনুল ইসলাম জানান, ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে ছিল। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার ধামরাই থানার ইসলামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের সত্যতা স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আকাশ মণ্ডলের বিরুদ্ধে ছয়টি এবং জামাল মণ্ডলের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ চারটি মামলা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাকরি ও সম্পত্তির লোভে মাকে হত্যার অভিযোগ, তরুণী গ্রেপ্তার

পাংশায় সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামি গ্রেফতার

আপডেট সময় ০৬:৫৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬