সংবাদ শিরোনাম ::
দেড়শ বছরের পুরোনো আইন বাতিল করে সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস ফরিদপুরে ফ্যাসিস্ট শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর  দুর্নীতির তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন জুড়ী ও বড়লেখায় প্রতিটি ইউনিয়নে হচ্ছে খেলার মাঠ!  ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত : মির্জা ফখরুল ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানের লোভনীয় পোস্টিং, রাঙ্গামাটিতে ১৫ বছরের বেশি সময় ধরে বহাল ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমারের বিরুদ্ধে শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগ

শুরু হচ্ছে ‌ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা

ফের শুরু হতে যাচ্ছে ‌ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে আগামী ৫ জানুয়ারি কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ও ফুটবলের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে।

একই মাঠে আগামী মাসে (ফেব্রুয়ারি) ফুটবল খেলার সমাপনী অনুষ্ঠান ও সমাপনী খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১৩ জানুয়ারি তারিখে গোলাপবাগ মাঠে ক্রিকেট খেলার এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন খেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে ডিএসসিসি মেয়র বলেন, জাতির পিতার জন্ম শতবর্ষে এবং বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২০২১ খ্রিস্টাব্দে প্রথমবারের মতো ‘ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা’ আয়োজনের উদ্যোগ গ্রহণ করে। প্রথম আয়োজনের সাফল্যে অনুপ্রাণিত হয়ে আমরা ধারাবাহিকভাবে দ্বিতীয়বারের মতো ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ আয়োজন করি এবং সাফল্যের মুকুটে আরেকটি পালক যুক্ত করতে সমর্থ হই। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খেলা ‘ফুটবল’ এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ‘ক্রিকেট’ নিয়েই আমরা ২০২১ ও ২০২২ সালে এই ক্রীড়া উৎসবের আয়োজন করেছি।

তিনি বলেন, এবারের ক্রীড়া উৎসবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের ৭৫টি ওয়ার্ড হতে ৬৪টি দল ফুটবল খেলায়, ৫১টি দল ক্রিকেট খেলায় এবং ৬৪টি দল ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করবে। আয়োজনে উত্তেজনার পারদ চড়িয়ে রাখেতে পুরো প্রতিযোগিতাটি ‘নক আউট’ পদ্ধতিতে পরিচালনা করা হবে। ক্রিকেট এবং ফুটবল, উভয় ক্ষেত্রেই বিজয়ী দলের জন্য ৭ লক্ষ টাকা এবং বিজিত (রানার-আপ) দলের জন্য ৫ লক্ষ টাকা করে অর্থ পুরস্কার হিসেবে প্রণোদনা করা হবে। একই সঙ্গে ব্যাডমিন্টনে বিজয়ী দলকে ৩ লাখ টাকা এবং রানার-আপ দলকে ২ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে। গতবারের ন্যায় এবারও টেপ টেনিস বলের বদলে ‘কাঠের বলে’ ক্রিকেট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, বাফুফে, বিসিবি ও বিবিএফ এর প্রতিনিধি, করপোরেশনের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড়শ বছরের পুরোনো আইন বাতিল করে সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস

শুরু হচ্ছে ‌ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা

আপডেট সময় ০৫:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩