ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিপিএলে ডিআরএস না থাকায় হতাশ সালাউদ্দিন

জানুয়ারির ৬ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। আসন্ন আসরে বাড়তে যাচ্ছে টুর্নামেন্টের প্রাইজমানি। তবে শুরুর ম্যাচগুলোয় থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। ডিআরএস না থাকায় হতাশ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

নবম আসরের বিপিএলের আগে রোববার প্রথমবারের মতো অনুশীলন করেছে কুমিল্লা দল। আর অনুশীলন শেষে গণমাধ্যমে কথা বলেছেন সালাউদ্দিন। এসময় কুমিল্লার এই কোচ জানান, ডিআরএস না থাকায় ভুল সিদ্ধান্তে যে কারো টুর্নামেন্ট হেরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘দেখেন এত বড় একটা টুর্নামেন্ট ডিআরএস না থাকলে আমাদের তো মন খারাপ হবেই, স্বাভাবিক। যেকোনো একটা সিদ্ধান্তের জন্য পুরো টুর্নামেন্টটা আপনি হেরে যেতে পারেন।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় আপনারা (বিসিবি) অনেক সময় পেয়েছিলেন। আর বোর্ডের তো অনেক টাকা, তাই এই ধরণের টুর্নামেন্টে ডিআরএস থাকা উচিত। কারণ আপনাদের তো টাকার অভাব নেই৷ এত বড় টুর্নামেন্টে অবশ্যই ডিআরএস রাখা উচিত ছিল।’ এর আগে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়েছিল বিপিএলের শুরু থেকে ডিসিশন রিভিউ সিস্টেম থাকবে কিনা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বিপিএলে ডিআরএস না থাকায় হতাশ সালাউদ্দিন

আপডেট সময় ০৬:৪৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩