সংবাদ শিরোনাম ::
পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

বাংলাদেশ ক্রিকেট দলের ২০২৩ সালের সূচি

ইংরেজি বছর ২০২৩ সালের প্রথম দিন আজ। নতুন বছরের প্রায় পুরোটা জুড়েই রয়েছে ক্রিকেট মাঠে ব্যস্ত সূচি। বছরজুড়েই সাকিব আল হাসান-তামিম ইকবালরা থাকবেন ব্যাট-বল হাতে ব্যস্ত। চলতি বছরই ভারতের মাটিতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। এছাড়া থাকছে এশিয়া কাপসহ গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ। 

২০২৩ সালের শুরুর সপ্তাহের ৬ জানুয়ারি শুরু হচ্ছে বিপিএলের নবম আসর। যা শেষ হবে ফেব্রুয়ারির ১৬ তারিখে। এরপর মার্চে দ্বিপাক্ষিক সিরিজ ইংল্যান্ডের সঙ্গে। তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি থাকবে এবারের সিরিজে। জস বাটলাররা যাওয়ার পরই বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। মার্চ-এপ্রিলজুড়ে এসময় আইরিশদের বিপক্ষে এক টেস্ট, তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলবে টাইগাররা। যদিও এখনো জল ঘোলা রয়েছে এশিয়া কাপের এই ভেন্যু নিয়ে। বলা হচ্ছে শ্রীলঙ্কাতেও বসতে পারে আসর। এবারের এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই ফরম্যাটে মাঠে গড়াবে এশিয়া কাপ।

সেপ্টেম্বরের শেষ দিকে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। সিরিজে তিন ওয়ানডে ও দুই টেস্ট ম্যাচ খেলবে কিউইরা। এই সিরিজ হবে দুই ভাগে। প্রথম ভাগে বাংলাদেশের সঙ্গে ওয়ানডে খেলবে কেইন উইলিয়ামসনরা। এরপর ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ভাগে হবে টেস্ট ম্যাচ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন

বাংলাদেশ ক্রিকেট দলের ২০২৩ সালের সূচি

আপডেট সময় ০৪:৩৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩