সংবাদ শিরোনাম ::
স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর সেই ২০ জনকে আবারও পুশ-ইনের চেষ্টা, এবার লাঠি নিয়ে পাহারায় জনগণ নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

রোজায় মক্কা-মদিনার তাপমাত্রা কেমন থাকবে

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ১১:২৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪৬ বার পড়া হয়েছে

পবিত্র রমজানে মাসে মক্কা ও মদিনায় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হতে পারে এবং তাপমাত্রা সামান্য বেশি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। সংস্থাটি জানিয়েছে, মাসজুড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মোট বৃষ্টিপাত মৌসুমি গড়ের নিচে থাকার আশঙ্কা রয়েছে।

এনসিএমের প্রাথমিক জলবায়ু পূর্বাভাস অনুযায়ী, রমজান মাসে মক্কা ও মদিনা দুই শহরেই বৃষ্টিপাতের পরিমাণ গড়ের তুলনায় কম হতে পারে। সাধারণত মাসিক গড় বৃষ্টিপাত মক্কায় প্রায় ৪ দশমিক ২ মিলিমিটার এবং মদিনায় ৪ দশমিক ৩ মিলিমিটার। রমজানে যদি বৃষ্টি হয়, তা হালকা মাত্রার মধ্যেই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা বেশি।

তাপমাত্রার দিক থেকেও স্বাভাবিকের চেয়ে কিছুটা উষ্ণ পরিস্থিতির আভাস দিয়েছে কেন্দ্রটি। পূর্বাভাসে বলা হয়েছে, মক্কায় গড় তাপমাত্রা সর্বোচ্চ প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় সর্বোচ্চ প্রায় ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, রমজান মাসে মক্কায় গড় তাপমাত্রা প্রায় ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এনসিএম জানিয়েছে, এই মৌসুমি পূর্বাভাসের লক্ষ্য হলো প্রস্তুতি ও পরিচালন সক্ষমতা জোরদার করা। বিশেষ করে রমজান মাসে দুই পবিত্র মসজিদের দর্শনার্থীদের সেবায় নিয়োজিত বিভিন্ন সংস্থার জন্য। পাশাপাশি সর্বশেষ আবহাওয়া তথ্য ও নিয়মিত জলবায়ু ব্রিফিং পেতে জনসাধারণকে সংস্থাটির সরকারি চ্যানেল অনুসরণ করার আহ্বান জানিয়েছে এনসিএম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ

রোজায় মক্কা-মদিনার তাপমাত্রা কেমন থাকবে

আপডেট সময় ১১:২৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬