ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৯ গোল হজম করে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ মনোহরগঞ্জের আ’লীগ নেতা ফিরোজের বিরুদ্ধে অবৈধ মার্কেট ও সম্পদ গড়ার অভিযোগ রূপপুরের পারমাণবিক জ্বালানি আসছে কাল, কেন্দ্রে পৌঁছাবে শনিবার ক্যাশলেস লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী চন্দ্রগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হামলার শিকার ফুটপাত দখল করলেই মামলা, হকারদের কড়া বার্তা দিল ডিএসসিসি সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিনিয়োগ ও জ্বালানিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মৌলভীবাজার শহরের চৌমুহনায় মব সৃষ্টি করে হেনস্তার শিকার পুলিশ কর্মকর্তা

হাল ছেড়ে দিলেই অনুশোচনা হবে : অর্জুন কাপুর

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭০২ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা অর্জুন কাপুর যেন সময়ের এক কঠিন আবর্তের মধ্য দিয়ে যাচ্ছেন। ক্যারিয়ারে ক্রমাগত ব্যর্থতা, ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের গুঞ্জন আর নেটদুনিয়ায় নিয়মিত ট্রল সব মিলিয়ে মানসিকভাবে বেশ বিপর্যস্ত এই তারকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অর্জুনের কিছু রহস্যময় পোস্ট তার অনুরাগীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

ভালোবাসা দিবসের রেশ কাটতে না কাটতেই অর্জুন নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে একটি অনুপ্রেরণামূলক পোস্ট শেয়ার করেছেন। অভিনেতা লিখেছেন, ‘চলতে হবে, তাহলে অনুশোচনা হবে না। হাল ছেড়ে দিলেই অনুশোচনা হবে।’

অর্জুনের এই পোস্ট দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, তিনি কি তবে জীবনের কোনো বড় সিদ্ধান্ত নিতে গিয়েও থমকে দাঁড়িয়েছেন? গত কয়েক মাস ধরে তার অভিনয় দক্ষতা এবং ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিদ্রূপ করা হচ্ছে। কোনো কারণ ছাড়াই অনেক সময় তাকে কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হতে হয়েছে।

এই মানসিক অস্থিরতার ইঙ্গিত পাওয়া গিয়েছিল কয়েক দিন আগেও, তার প্রয়াত মা মোনা শৌরীর জন্মবার্ষিকীতে। মাকে স্মরণ করে আবেগঘন এক পোস্টে অর্জুন লিখেছিলেন, ‘তোমাকে খুব মনে পড়ে। আজকাল জীবন আমার সঙ্গে কিছুটা নিষ্ঠুর হয়ে উঠেছে।’ মায়ের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমরা এই লড়াই একসঙ্গে লড়ব। তোমার সঙ্গে শিগগিরই আবার আমার দেখা হবে এবং একসঙ্গে তোমার জন্মদিন উদযাপন করব।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৯ গোল হজম করে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ

হাল ছেড়ে দিলেই অনুশোচনা হবে : অর্জুন কাপুর

আপডেট সময় ০৯:২৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬