ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন ফুল বাগানে গ্ল্যামারাস লুকে মিমি পেট্রোল ও অকটেন সরবরাহ উন্মুক্ত করার দাবি পাম্প মালিক সমিতির চকরিয়া প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পাংশা রিপোর্টার্স ইউনিটির কমিটি পুনর্গঠন গোয়াইনঘাটে কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায় : প্রশাসনের নীরবতায় প্রকাশ্যে ফসলি জমি ধ্বংস বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন ভোলার বোরহানউদ্দিনে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

যশোর-কুষ্টিয়া অঞ্চলের নবনির্বাচিত ১৭ এমপিকে সংবর্ধনা

  • যশোর প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:২৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর জেলা কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন। বৃহত্তর যশোর-কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে কার্যালয় প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, জনগণের রায় একটি আমানত। এই আমানতের মর্যাদা রক্ষা করা প্রতিটি বিজয়ী সংসদ সদস্যের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে যারা বিজয়ী হতে পারেননি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিজয়ী সংসদ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা করতালির মাধ্যমে নবনির্বাচিত এমপিদের অভিনন্দন জানান।

সংবর্ধনা পাওয়া বিজয়ী সংসদ সদস্যরা হলেন, আব্দুল গফুর (কুষ্টিয়া-২), মুফতী আমীর হামজা (কুষ্টিয়া-৩), মাওলানা আফজাল হোসেন (কুষ্টিয়া-৪), মাওলানা তাজ উদ্দীন খান (মেহেরপুর-১), মাওলানা নাজমল হুদা (মেহেরপুর-২), অ্যাড. মাসুদ পারভেজ রাসেল (চুয়াডাঙ্গা-১), অ্যাড. রুহুল আমীন (চুয়াডাঙ্গা-২), অধ্যাপক আলী আজম মো. আকর (ঝিনাইদহ-২), অধ্যাপক মতিয়ার বহুমান (ঝিনাইদহ-৩), আবু তালেব (ঝিনাইদহ-৪), অ্যাড. আতাউর রহমান বাচ্চু (নড়াইল-২), মাওলানা আজিজুর রহমান (যশোর-১), ডা. মোসলেহউদ্দীন ফরিদ (যশোর-২), অধ্যাপক গোলাম রসূল (যশোর-৪), অ্যাড. গাজী এনামুল হক (যশোর-৫) ও অধ্যাপক মুক্তার আলী (যশোর-৬)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান, অঞ্চল টিম সদস্য আলী মহসিন, আব্দুল মতিন, মাওলানা আশেক এলাহীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন

যশোর-কুষ্টিয়া অঞ্চলের নবনির্বাচিত ১৭ এমপিকে সংবর্ধনা

আপডেট সময় ০৮:২৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬