ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী “পীরগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ: কলেজ-মসজিদের রাস্তা বন্ধ, এলাকায় উত্তেজনা” পদ্মা নদীর ভাঙনে হুমকির মুখে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মাদক ব্যবসার প্রতিবাদ করায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে মিলল ৬ হাজার ইয়াবা যুক্তরাজ্যে ৬ ঘণ্টা সোশ্যাল মিডিয়া ‘কারফিউ’ বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলার ডুবি, শ্রমিকের ম’র’দে’হ উদ্ধার টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজনে রমজান উপলক্ষে মতবিনিময় সভা

আসন্ন মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা, বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকরণ এবং খাদ্য ভেজাল ও দূষণ প্রতিরোধের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৪টায় দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ। উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ মমিনুল হক, আদর্শ গ্রুপের স্বত্বাধিকারী মোঃ সাদিকুল ইসলাম, চেম্বারের পরিচালক আব্দুল বারেক, পরিচালক মোঃ শহিদুল ইসলাম,এম কোরাইশী মিলু প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন ব্যবসায়ী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান বক্তা মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি না করা, ওজনে কম না দেওয়া, পঁচা বা বাসি খাবার বিক্রি না করা এবং ভেজালমুক্ত পণ্য সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, রমজান মাসের পবিত্রতা রক্ষা করা সকল ব্যবসায়ীর নৈতিক দায়িত্ব। ক্রেতাদের সঙ্গে প্রতারণা না করে সর্বনিম্ন মুনাফায় ব্যবসা পরিচালনার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ করেন।
সভায় জানানো হয়, আগামীকাল দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সঙ্গে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে বাজার তদারকি জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
ব্যবসায়ীদের পক্ষ থেকে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজনে রমজান উপলক্ষে মতবিনিময় সভা

আপডেট সময় ০৭:০০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬